মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রতিযোগিতায় দ্বৈত সাফল্য: আবৃত্তিতে প্রথম, রচনায় তৃতীয় শাহিনুর শিমুল জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শেরপুর জেলা সরকারি গণগ্রন্থাগারের প্রতিযোগিতায় শাহিনুর শিমুলের কৃতিত্ব তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম। তাহিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক,বিয়ে না করলে আত্মহত্যা হুমকি। ঝিনাইগাতীর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন হাওর পাড়ের শিক্ষার্থীদের কথা বললেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তাহিরপুরে নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের নির্দিষ্টকালের নৌ ধর্মঘটের ডাক। যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি: ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি  সুনামগঞ্জে গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার,সন্দেহভাজন ৪ জন আটক।

নবনির্বাচিত এমপি চাঁদের উপস্থিতিতে চারঘাটে আইন শৃঙ্খলা কমিটির সভা

সহকারী বার্তা সম্পাদক শেখ মাহফুজুল হক সানি / ১৪৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর চারঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারী) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৬ চারঘাট-বাঘা আসনের নবনির্বাচিত এমপি আবু সাইদ চাঁদ।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, যানবাহন চলাচলে শৃঙ্খলা নিশ্চিতকরণ সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রধান অতিথি আবু সাইদ চাঁদ বলেন, চারঘাটের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাস, চাঁদাবাজী, অনিয়ম, দুর্নীতি, মাদক নির্মূল, অপরাধ প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

তিনি আরও বলেন, যানজট নিরসন, অবৈধ ভাবে মাটিকাটা রোধ, বাজার মনিটরিং ও শিক্ষার পরিবেশসহ বিভিন্ন সমস্যা নিয়ে যথা সম্ভব পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস প্রদান করেন।

সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার তৌফিক রেজা, উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, নিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, উপজেলা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন সহ আইন শৃঙ্খলার কমিটির সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর