সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা। তাহিরপুরে আটক নাসির বিড়ি’র হদিস মিলছে না, প্রশ্নের মুখে মাদক নির্মূল ঐক্য পরিষদ। আ:লীগের মিছিলের মামলায়,সাংবাদিক, যুবদল কর্মী, শিক্ষক ও ওমরাহ পালনরত ব্যক্তির নাম থাকায় উঠছে নানা প্রশ্ন। বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ বগুড়ায় মৎস্য হ্যাচারি মালিক কল্যাণ সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি 

নাটোরের গুরুদাসপুরে র‍্যাবের অভিযানে সাড়ে ১১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বার্তা সম্পাদক / ১১৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

নাটোরের গুরুদাসপুরে অভিযান চালিয়ে ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ আব্দুল্লাহ (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৫ সিপিসি-২ -এর নাটোর ক্যাম্প।

সোমবার (১৭ আগস্ট ২০২৬) রাত সাড়ে ১২টার দিকে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার ৬ নম্বর চাপিলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাধুপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল সাধুপাড়া গ্রামে আব্দুল্লাহর বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির উত্তরমুখী দোচালা টিনশেড ঘরের মেঝে থেকে ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজাসহ আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুল্লাহ সাধুপাড়া গ্রামের মৃত তাছের মোল্লার ছেলে। র‍্যাবের দাবি, তিনি এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ এবং মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিলেন।

র‍্যাব-৫-এর পক্ষ থেকে জানানো হয়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

অভিযানে উদ্ধার করা গাঁজাসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে গুরুদাসপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‍্যাব-৫।

র‌্যাব-৫ সিপিসি-২ কে তথ্য দিন-মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর