শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম
মা-বাবাকে মারধর, ইয়াবা-মদ সেবন ও দেশীয় অস্ত্র বহনের দায়ে যুবকের কারাদণ্ড. টেকনাফে মাইক্রোবাস থেকে ৩,৫০০ ইয়াবা উদ্ধার, চালক-হেলপার আটক টেকনাফ উপকূলের গভীর সমুদ্রে বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ চট্টগ্রামের ফটিকছড়ির খিরামে ৬ লাখ টাকার কাঠ জব্দ করেছে সেনাবাহিনী রিয়াদে বাংলাদেশি মালিকানাধীন এশিয়ান হাইপার সুপার মার্কেটের শুভ উদ্বোধন ; কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ:ফজলুল হক মিলন দলীয় পরিচয়ের আড়ালে অপরাধ এবং মব সংস্কৃতির নির্মম পরিণতি বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন ১৬ এপিবিএনের অভিযানে অপহৃত রোহিঙ্গা তরুণী উদ্ধার নানিয়ারচরে আইন-শৃঙ্খলা সভা: একাধিক নাগরিক সমস্যা সমাধানে কঠোর সিদ্ধান্ত

মা-বাবাকে মারধর, ইয়াবা-মদ সেবন ও দেশীয় অস্ত্র বহনের দায়ে যুবকের কারাদণ্ড.

দৈনিক সোনালী সময় / ৪ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

নজরুল ইসলাম, লামা, বান্দরবানঃ

বান্দরবানের লামায় ইয়াবা ও মদ সেবন, মা-বাবাকে মারধর এবং দেশীয় অস্ত্র বহনের অভিযোগে মোঃ ইমতিয়াজ (২৪) নামের এক যুবককে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এ রায় ঘোষণা করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন। এ ঘটনায় দায়ের করা মামলার নম্বর ৫৩/২০২৬।

দণ্ডপ্রাপ্ত ইমতিয়াজ লামা পৌরসভার চেয়ারম্যান পাড়া এলাকার সোহরাব ড্রাইভারের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইমতিয়াজের বিরুদ্ধে ইয়াবা ও মদ সেবন, মা-বাবাকে মারধর এবং দেশীয় অস্ত্র সঙ্গে রাখার অভিযোগ ওঠে। অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচারিক কার্যক্রম শেষে অভিযোগের সত্যতা ও সংশ্লিষ্ট বিষয় বিবেচনায় তাকে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

রায় ঘোষণার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন বলেন, “যে সন্তানকে একজন মা ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ করেছেন, সেই সন্তানই যখন মাকে মারধর করে—এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ ধরনের কর্মকাণ্ডের কারণে তাকে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।”

স্থানীয়রা জানান, মাদক সেবনের সঙ্গে পারিবারিক সহিংসতা ও সামাজিক অস্থিরতার সম্পর্ক নিয়ে এলাকায় উদ্বেগ রয়েছে। বিশেষ করে মা-বাবার ওপর সন্তানের নির্যাতনের ঘটনা পরিবার ও সমাজের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক সেবন, পারিবারিক নির্যাতন এবং জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ দেশীয় অস্ত্র বহনের মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর