রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত কর্ণফুলীর গ্রাসে চন্দ্রঘোনার পাঁচ পাড়া, ঘর হারানোর শঙ্কায় হাজারো মানুষ কাটগড়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উত্তাল জনমত: ‘পিচ্ছি মনি’কে ঘিরে প্রশ্ন, প্রশাসন কেন নীরব? বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ তাহিরপুরে ভারতীয় বিড়ি উদ্ধার, অভিযুক্ত কুদ্দুসের খোঁজে পুলিশ ৬৬ মামলা, ৭০১ আসামি—তবুও থামেনি যাদুকাটার অবৈধ বালু উত্তোলন খেলাপি ঋণ কমানোই বড় চ্যালেঞ্জ, ঋণ আদায়ে জোর দিতে হবে: গভর্নর শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত জাঙ্গালহাটিতে ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য প্রশাসনের অভিযানেও পুরোপুরি বন্ধ হয়নি বালু উত্তোলন, বাড়ছে নদীভাঙন

নাটোরে নানা আয়োজনে চ্যানেল এস’র বর্ষপূর্তি উদযাপন

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১৪৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

নাটোর জেলা প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এস’র বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে এ উপলক্ষে আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চ্যানেল এস’র গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুজ্জামান সরকার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলনবিল প্রেসক্লাবের সভাপতি এম এম আলী আক্কাস, প্রবীণ সাংবাদিক আবুল কালাম আজাদ, সাজেদুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা মনিরুল ইসলামসহ গুরুদাসপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, স্বল্প সময়ের মধ্যেই চ্যানেল এস যে জনপ্রিয়তা ও সাফল্য অর্জন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। বস্তুনিষ্ঠ ও জনস্বার্থে সংবাদ পরিবেশনের মাধ্যমে চ্যানেলটি ইতোমধ্যেই দর্শকমহলে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

বক্তারা আরও বলেন, চ্যানেল এস’র স্লোগান “সব কথা সবার কথা”—এই দর্শন বাস্তবায়নের প্রমাণ মিলছে তাদের নিয়মিত সংবাদ ও অনুষ্ঠানমালায়। দেশের প্রান্তিক মানুষের কথা তুলে ধরার পাশাপাশি সমসাময়িক বিষয়গুলো সাহসিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে উপস্থাপন করছে চ্যানেল এস।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে চ্যানেল এস আরও মানোন্নয়ন ঘটিয়ে নিরপেক্ষ, সত্যনিষ্ঠ ও সময়োপযোগী সংবাদ পরিবেশনের মাধ্যমে দর্শকের ভালোবাসা ও আস্থা আরও দৃঢ় করবে।
বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর