রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম
সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকা অনুদান পেল ১৫ টি অসহায় পরিবার সিলেটের জৈন্তাপুরে যুবদল নেতা পরিচয়ে ‘ব্রয়লার সেলিম’ সিন্ডিকেটের দাপট ঐতিহাসিক রাজবাড়ী ও মিনি স্টেডিয়াম ঘিরেও নানা অনিয়মের অভিযোগ। শ্রীবরদীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জনগণের শাসক নয়, সেবক হতে চাই-চেয়ারম্যান প্রার্থিতার ঘোষণা নাসির মিয়ার। গ্রামের মেধাবী ছাত্র থেকে বিসিএস ক্যাডার চিকিৎসক: ডা.জে এম রাসেল হাসানের সাফল্য মানিকগঞ্জে ব্রাজিলকে উড়িয়ে আর্জেন্টিনার ‘খাসি’ জয়! “”ষোলো আনা”” চারঘাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মো: সামসুজ্জামান সামু, কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন ​ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা

পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদোন্নতি নেই, হতাশ কনস্টেবল হতে এটিএসআই পদে উত্তীর্ণ পুলিশ সদস্যরা।

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১১০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬

নিউজ ডেস্ক

বাংলাদেশ পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত সহকারী টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) এবং টাউন সাব-ইন্সপেক্টর (টিএসআই) পদমর্যাদার সদস্যদের মধ্যে দীর্ঘদিনের পদোন্নতি বৈষম্য নিয়ে তীব্র ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।

অভিযোগ উঠেছে, বাহিনীর অন্যান্য পদে পদোন্নতির হার সন্তোষজনক বা শতভাগ হলেও, এই দুটি পদে পদোন্নতির হার অত্যন্ত নগণ্য ।
‎২০২৪-২০২৫ সালের পরিসংখ্যান অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের আমলে নতুন ২ হাজার এএসআই (নিঃ) শূন্য পদ সৃষ্টি সাপেক্ষে কনস্টেবল/নায়েক থেকে এএসআই (নিঃ) পদে শতভাগ ও নায়েক থেকে এএসআই (সঃ) পদে শতভাগসহ অন্যান্য পদ গুলিতেও প্রায় সন্তোষজনক পদোন্নতি দেয়া হয়েছে । অথচ একই সময়ে এটিএসআই পদে ৫৫৯ জন এবং টিএসআই পদে ৬০ জন পরীক্ষায় উত্তীর্ণ হলেও তাদের কারোরই পদোন্নতি হয়নি । তথ্যমতে, মাত্র ১১ জন এটিএসআই এবং ৫ জন টিএসআই কর্মকর্তার জন্য ক্লিয়ারেন্স চাওয়া হয়েছে, যা মোট পদের তুলনায় অতি সামান্য ।

‎সূত্রমতে, ২০২০ সালের ১৭ সেপ্টেম্বর পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এটিএসআই পদকে ‘সহকারী সার্জেন্ট’ এবং টিএসআই পদকে ‘সার্জেন্ট’ হিসেবে নামকরণের একটি প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয় । স্বরাষ্ট্র, অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয় এই প্রস্তাবে অনুমোদন দিলেও পরবর্তীতে পুলিশ হেডকোয়ার্টার্সেরই একটি শাখার আপত্তির কারণে সচিব কমিটির মিটিংয়ে তা সাময়িকভাবে স্থগিত হয়ে যায় । বর্তমানে এই প্রস্তাবটি ঝুলে থাকায় সংশ্লিষ্টদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে ।

‎এই দুই পদবীর কর্মকর্তাদের অভিযোগ, ট্রাফিক বিভাগে কাজ করতে গিয়ে তারা টিআই ও সার্জেন্টদের কাছে প্রায়ই বৈষম্য ও হেনস্তার শিকার হন । তারা নিজেদের ‘অভিভাবকহীন’ মনে করছেন কারণ অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা এই পদগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা রাখেন না । বর্তমানে ৪৪৭ জন টিএসআই এবং ২০০৮ জন এটিএসআই এই পরিস্থিতির শিকার ।

‎ বিএনপি সরকারের আমলে এটিএসআই পদে নিয়মিত পদোন্নতি দেয়া হতো এবং শূন্যপদ না থাকলে তাদের এএসআই (নিঃ) পদেও পদোন্নতি দেয়ার ব্যবস্থা ছিল। বর্তমান পরিস্থিতিতে কর্মকর্তারা দাবি তুলেছেন, টিএসআই ও সার্জেন্ট পদকে সমন্বয় করে নতুন পদনাম প্রদান করা । সার্জেন্ট পদে ৫০% সরাসরি নিয়োগ এবং ৫০% পদোন্নতির কোটা নির্ধারণ করা । পদমর্যাদা ভিত্তিক শূন্যপদ সৃষ্টি সাপেক্ষে পদোন্নতি জটিলতা নিরসন করে, বর্তমানে উত্তীর্ণ কনস্টেবল হতে এটিএসআই এবং এটিএসআই হতে টিএসআই পদে পদোন্নতি নিশ্চিত করা।

‎তারা আরও দাবি করেন যে,ডিএমপি, ঢাকাসহ বিভিন্ন মেট্রোপলিটন ও বিভিন্ন জেলাসমূহে ট্রাফিক ডিভিশনে এএসআই (নিঃ) পদমর্যাদার পুলিশ সদস্যদের পদয়ান করে ট্রাফিক ডিউটি করানো হচ্ছে। উক্ত ট্রাফিক ডিভিশনে নিয়োজিত এএসআই (নি:)দের বিভিন্ন থানা *ফাড়িঁতে অথবা ক্রাইম ডিভিশনে পদায়ন করে, ট্রাফিক ডিভিশনে* এটিএসআইদের জন্য শূন্যপদ সৃষ্টির মাধ্যমে বর্তমানে উর্ত্তীণ কনস্টেবল হতে এটিএসআই পদে পুলিশ সদস্যদের পদোন্নতি সাপেক্ষে পদায়ন করা হলে। তারা আরও উৎসাহ ও উদ্যমের সঙ্গে বাংলাদেশ পুলিশের সেবা কার্যক্রমে পেশাদারিত্বের সঙ্গে নিজেদের আত্মনিয়োগ করতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর