মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
হাওর পাড়ের শিক্ষার্থীদের কথা বললেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তাহিরপুরে নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের নির্দিষ্টকালের নৌ ধর্মঘটের ডাক। যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি: ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি  সুনামগঞ্জে গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার,সন্দেহভাজন ৪ জন আটক। সুনামগঞ্জের শাল্লা থেকে বিট্রিশ আমলের লোহার পিলার(মেগনেট) উদ্ধার। মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে বানারীপাড়ায় উত্তেজনা, থানার সামনে বিক্ষোভ আধখানা চিঠি বেঁধে দিও আসতে উদাসীন হলে” – নাঈমুর রহমান রাকিব  রিয়াদে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রবাস বিনোদন; গোদাগাড়ীতে চেয়ারম্যান সোহেল রানার বিরুদ্ধে মাদক, দুর্নীতি ও অবৈধ সম্পদের অভিযোগ, গ্রেফতারের দাবি

পূর্বাচল ৩০০ ফিট সড়কে উল্টোপথে আসা প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বি এম আবুল হাসনাত, স্টাফ রিপোর্টার: / ২২৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

বি এম আবুল হাসনাত, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল ৩০০ ফিট সড়কে উল্টোপথে আসা দ্রুতগামী প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৮টার দিকে ৩০০ ফিট সড়কের সমুমার্কেট সংলগ্ন ভূইয়া বাড়ি ব্রিজের ওপর এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহত মোটরসাইকেল আরোহীর নাম অমীত দাস বাপ্পি (৪৫)।
​প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে একটি প্রাইভেটকার ট্রাফিক আইন অমান্য করে উল্টোপথে আসছিল। এ সময় ভূইয়া বাড়ি ব্রিজের ওপর বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং চালক অমীত দাস বাপ্পি গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে নিহত হন।
​এ ঘটনায় ঘাতক প্রাইভেটকারটির চালক জুম্মন (৩০)-কে আটক করা হয়েছে। আটককৃত জুম্মন গাজীপুরের মীরের বাজার এলাকার সোহরাবের পুত্র।
​দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কাঞ্চন হাইওয়ে পুলিশ এবং পূর্বাচল সেনা ক্যাম্পের একটি দল। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ঘাতক চালককে আটক করেন। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং আটক চালকের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর