মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম
কামারিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ডা. বিরাজ আলীর উঠান বৈঠক, এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় কক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২১, আটক কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য টেকনাফে সেনাবাহিনী-এপিবিএনের যৌথ অভিযানে ইয়াবাসহ যুবক আটক সিএমপির সদরঘাট থানার বিশেষ অভিযানে ৯ জন আটক সাংবাদিক অরিত্র কুন্ডুকে কনডেম সেলে রাখার অভিযোগ, হাইকোর্টে বিএমএসএফের রিট মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টা: বিএনপি-ছাত্রদলের তিন নেতা গ্রেপ্তার ৩০১ বস্তা সার জব্দের ঘটনায় তদন্তে উঠে আসে রাজনৈতিক নেতাদের নাম, আদালতে পাঠিয়েছে পুলিশ লামায় দুই এমপিওভুক্ত শিক্ষকের সাংবাদিকতা নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি টেকনাফে যৌথ অভিযানে ২ পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার মীরসরাইয়ে অতীত দুঃসময়-বর্তমান বিএনপি’র প্রাণ শাহাদাত হোসেন এর ইন্তেকাল : এমপি সহ বিএনপি নের্তৃবৃন্দরা শোক্ প্রকাশ নয়াপাড়া ক্যাম্পে নিরাপত্তা জোরদারে যৌথ অভিযান, উদ্ধার আগ্নেয়াস্ত্র করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’—লামায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত কেরুনতলী খালে কোস্ট গার্ডের অভিযান, ১০ হাজার ইয়াবা টেকনাফে বিজিবির অভিযানে ৫৮ লিটার মদসহ আটক ৪, জব্দ ২ সিএনজি রুমায় কাজুবাদাম চাষিদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ফটিকছড়ির হেঁয়াকোতে ছুরিকাঘাতে বিএনপি নেতা বিপ্লবসহ দুজন গুরুতর আহত, সড়কে আগুন বিজিবির ধাওয়ায় সমুদ্রে পালাল পাচারচক্র, উদ্ধার ৯ জন বটিয়াঘাটার সুরখালী ইউপিতে শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে গাছের চারা বিতরণ সাংবাদিক হেনস্থার অভিযোগে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনি কেরানীহাটে হত্যা মামলার আসামি আটক যে পাহাড় ছিল জীবিকার আশ্রয়, আজ সেখানে নিরাপত্তার হাহাকার
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের রাজশাহীতে আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দৈনিক সোনালী সময় / ১৬৬ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহীঃ

১৬ অক্টোবর, ২০২৬

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষিখাত ও কৃষক বাঁচানোর জন্য নানা ধরণের উদ্যোগ গ্রহণ করেছেন। পাটচাষী, ইক্ষুচাষী ও সেরিকালচার কৃষক নি:শেষ হয়ে গেছে। এদেশের মাটির সন্তান হিসেবে তারেক রহমান তাদেরেকে পুনরুজ্জিবিতি করার চেষ্টা করছেন।
গতকাল শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এর রাজশাহীতে আগমন উপলক্ষে নগরীর একটি চাইনিজ রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, ইতিমধ্যেই ১৫টি পাটকল চালু হয়েছে। বিভিন্ন স্থানে পাট উৎপাদনের জন্য উৎসাহিত করছেন। পাট আগামীতে সোনালী আঁশ হিসেবে বাংলাদেশের অর্থনীতিকে আরো বিকশিত করবে। এ সমাবেশে কৃষকরাই বেশি থাকবেন। এতে রাজশাহী জেলা ও মহানগর এবং অন্যান্য ও জেলার সবাই সহযোগিতা করবেন।
বাংলাদেশেল ইতিহাসে কখনো কোন রাষ্ট্র প্রধান ঢাকার বাহিরে মন্দির পরিদর্শন করেননি। এই প্রথম জনগণের প্রধানমন্ত্রী তারেক রহমান তা করছেন। এর মাধ্যমে তিনি জনগণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন। তিনি শুধু রাজশাহীতে নয় তিনি রংপুর বিভাগের বিভিন্ন স্থানে এবং চট্রগ্রামেও মন্দির পরিদর্শন করবেন। তাঁর আগমন উপলক্ষে এবং তাঁর সঙ্গে থাকার জন্য নির্দিষ্টভাবে কার্ড প্রদান করা হবে। এর বেশি কেউ তাঁর কাছাকাছি যেতে পারবেননা। ধর্মসভা পরিদর্শনের সময় হিন্দু ধর্মালম্বীদের অংশগ্রহন থাকবে। সমাবেশ সুন্দরভাবে শেষ করার জন্য সবার সহযোগিতা প্রয়োজন। উপস্থিত নেৃতৃবৃন্দ তাদের নিজ নিজ অবস্থান থেকে সমাবেশকে সফল করতে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দেন।

রাজশাহী-৬ আসনের এমপি ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাটোর সদর আসনের এমপি ও সংসদের হুইপ এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সমাজকল্যাণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শারমীন ফারজানা পুতুল, নবাবগঞ্জ জেলা প্রশাসক হারুনার রশিদ হারুন, বিএনপি রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য এড. মোঃ শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের এমপি অধ্যাপক নজরুল ইসলাম, নওগাঁ-১ আসনের এমপি মোস্তাফিজুর রহমান, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) এর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এভোকেট এরশাদ আলী ঈশা ।
রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশন প্রশাসক মাহফুজুর রহমার রিটনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, চিনি ও খাদ্য শিল্প মন্ত্রণালয়ের চেয়ারম্যান সামসুজ্জামান সুরুজ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য রাজশাহী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধু, আবু বাক্কর সিদ্দিক, রাজশাহী জেলা বিএনপির রাজশাহী মহানগর বিএনপি সভাপতি মামুন অর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার । এ ছাড়াও রাজশাহী জেলা ও মহানগরের বিএনপি ও এর অঙ্গ সহযোগি সংগঠনের বিভিন্ন থানা, উপজেলা, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ