শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন ঝিনাইগাতীতে অবৈধ পলিথিনবিরোধী অভিযান, ব্যবসায়ীকে জরিমানা রাবিতে নতুন দুই অ্যাম্বুলেন্স উদ্বোধন, জরুরি চিকিৎসাসেবা আরও গতিশীল করার উদ্যোগ, আইসিইউ চালুর সম্ভাব্যতা যাচাই তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু। বিশ্ব ফিজিওথেরাপি দিবসের আলোচনা সভায় বক্তারা ফিজিওথেরাপি পেশার স্বীকৃতি ও রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন বাস্তবায়নের দাবি ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শনে জেলা প্রশাসক রাউজানে বেপরোয়া চাঁদের গাড়ির এক্সিডেন্ট থেকে অল্পের জন্যে বেঁচে গেল মাদ্রাসা শিক্ষক র‌্যাব-৭ অধিনায়কের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের বাকৃবির নবনিযুক্ত উপাচার্যকে বাংলাদেশ ফিসারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন ও কৃষিবিদ আনোয়ার পারভেজের শুভেচ্ছা

ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ২৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হওয়ায় শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীকে নকলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নকলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও নকলা উপজেলা বিএনপির সাবেক সম্মানিত সদস্য এবং ৬ নং পাঠাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোবারক হোসেন মিন্টু।
ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী গুরুত্বপূর্ণ এই দায়িত্বে মনোনীত হওয়ায় নকলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। এ উপলক্ষে মোঃ মোবারক হোসেন মিন্টু তার পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তার সফলতা কামনা করেন।
মোঃ মোবারক হোসেন মিন্টু বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর মনোনয়ন নকলা-নালিতাবাড়ীর জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের বিষয়। তিনি তার মেধা, দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা বিশ্বাস করি।
তিনি আরও বলেন, ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর নেতৃত্বে নকলা-নালিতাবাড়ীর মানুষের প্রত্যাশা পূরণ, এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বেগবান হবে। নতুন দায়িত্বে তিনি সফলতার সঙ্গে দায়িত্ব পালন করবেন—এটাই আমাদের প্রত্যাশা।
মোঃ মোবারক হোসেন মিন্টু ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করে বলেন, তার এই নতুন দায়িত্ব নকলা-নালিতাবাড়ীবাসীর জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
উল্লেখ্য, মোঃ মোবারক হোসেন মিন্টু নকলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, নকলা উপজেলা বিএনপির সাবেক সম্মানিত সদস্য এবং নকলা উপজেলার ৬ নং পাঠাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর