বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
উখিয়ায় বিজিবির অভিযানে দেড় লাখ ইয়াবা উদ্ধার কোটি কোটি টাকার উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ, ঘটনাস্থলে সংসদ সদস্য টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশাল যুবসমাবেশে প্রধান অতিথি শাহজাহান চৌধুরী এমপি পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে চারঘাটে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ তাহিরপুরে ভারতীয় নাসির উদ্দিন বিড়ির রমরমা ব্যবসার অভিযোগ, নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট? বাংলা নিউজ মিডিয়ার কর্ণধার সোহেল সরকারের বড় ছেলে সালমান সরকারের ৪র্থ জন্মবার্ষিকী উদযাপিত তাহিরপুরে অ-বৈধ ভারতীয় নাসির উদ্দিন বিড়ির রমরমা ব্যবসা: দলীয় প্রভাব ও ডিলার সি-ন্ডিকেটের নেপথ্য কাহিনী জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এসআরবি-১৫-এর অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তা সুনামগঞ্জে সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন। মনে রেখো বাংলাদেশ! চুরি মামলার তদন্তে লেদা ক্যাম্প থেকে দুই রোহিঙ্গা আটক বাংলাদেশিদের রুশ সেনাবাহিনীতে নিয়োগ, প্রমাণ পেয়েছে জাতিসংঘ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন খুলনায় বিএনপি নেতাকে গুলি সিলেটে কবি আবুল বশর আনসারীর কবিতার স্মৃতিফলক পরিদর্শনে চিত্রনায়ক হেলাল খান আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: রাজশাহীতে যুবদলের সমাবেশে এমপি মিলন প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন খন্দকার মঞ্জুর আহমেদ। গাড়িবহরে হামলার মামলা: নীলফামারীতে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী আটক আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে?
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

ফুলেল শুভেচ্ছায় বরণ, ছাতকের দায়িত্ব নিলেন ইউএনও মো. মহিউদ্দিন।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ২৩৬ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে শুক্রবার, ১৫ মে, ২০২৬

মোঃ তাজিদুল ইসলাম :

সুনামগঞ্জের ছাতক উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো. মহিউদ্দিন। বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন। নতুন ইউএনও’র যোগদানে উপজেলার প্রশাসনিক অঙ্গনে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, মো. মহিউদ্দিন বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। এর আগে তিনি সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা-এর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন। দায়িত্বশীলতা, সুশাসন প্রতিষ্ঠা ও জনবান্ধব প্রশাসনিক কর্মকাণ্ডের কারণে তিনি ইতোমধ্যে প্রশাসনিক অঙ্গনে সুনাম অর্জন করেছেন।
প্রশাসনিক সূত্রে জানা যায়, চাকরিজীবনের বিভিন্ন পর্যায়ে তিনি দক্ষতা ও সততার পরিচয় দিয়েছেন। উচ্চশিক্ষার জন্য তিনি অস্ট্রেলিয়ায়ও গিয়েছিলেন বলে জানা গেছে। দেশে ফিরে পুনরায় প্রশাসনিক দায়িত্বে যোগ দিয়ে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

এর আগে তিনি কাপ্তাই উপজেলা-এর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন। সেখানে যোগদানের পর জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন।
কুলাউড়ায় দায়িত্ব পালনকালে এক মতবিনিময় সভায় তিনি বলেছিলেন, “জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করে যাবো।” তার এ বক্তব্য স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছিল।
ছাতকের সচেতন মহল মনে করছেন, অভিজ্ঞ ও কর্মঠ কর্মকর্তা হিসেবে মো. মহিউদ্দিনের আগমনে উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। বিশেষ করে উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং জনসাধারণের সমস্যা সমাধানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ