বকশীগঞ্জে জামালপুর গারো
হিলস্ রানার্স কমিউনিটি
সংগঠনের আয়োজনে
মিনি ম্যারাথন অনুষ্ঠিত।
বকশীগঞ্জ (জামালপুর)প্রতিনিধিঃ মোঃ ইলিয়াস শাহ।
জামালপুরের বকশীগঞ্জে বুধবার
২১শে অক্টোবর লাউচাপড়া উচ্চ বিদ্যালয় মাঠে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়।
উক্ত মিনি ম্যারাথনটি ভোর ছয়টা ত্রিশ মিনিটে শুভ উদ্বোধন ঘোষণা করেন, শেরপুর সরকারী কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মুহতাসিম বিল্লাহ রুবেল। এসময় উপস্থিত ছিলেন,জামালপুর গারো হিলস্ রানার্স কমিউনিটি সংগঠনের সভাপতি, মোঃ মেসবাহ উল হক তুহিন।
সাধারণ সম্পাদক ডাঃ হাবিবুর রহমান।
আলো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুস সাকিব।
আলো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক,সাইদুর রহমান সহ
বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
আলো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের সার্বিক সহযোগিতায় লাউচাপড়া হাইস্কুল মাঠ থেকে পাঁচ কিলোমিটার দৌড়ের আয়োজন করা হয়।
দৌড় প্রতিযোগীদের মাঝে পুরুস্কার বিতরণের পাশাপাশি মিনি ম্যারাথনে অংশগ্রহণকারীদের মাঝে খেজুর,খাবার স্যালাইন, বিশুদ্ধ পানি ইত্যাদি সহ হালাকা খাবারের ব্যবস্থা করা হয়।মানসিক ও শারীরিক সুস্থ্যতার পাশাপাশি যুব সমাজকে মাদক,জুয়া,মোবাইল আসক্তি,নেশা থেকে দূরে রাখতে মূলত প্রতিদিন সকাল করে শরীর চর্চা, ব্যায়াম,
মিনি ম্যারাথন ইত্যাদি
নিয়মিত আয়োজন করে আসছেন জামালপুর গারো হিলস্ রানার্স কমিউনিটি সংগঠনটি।