বুধবার, ২০ মে ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
চারঘাটে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু ঝিনাইগাতীর কৃতি সন্তান আবুল হাসান রাজু অতিরিক্ত কৃষি অফিসার পদে পদন্নোতি প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বৈত সাফল্য ছাতকে ব্রি ধান১১৪ ফসল কর্তন ও মাঠ দিবসে কৃষকদের ব্যাপক উৎসাহ ঝিনাইগাতীর কৃতি সন্তান রেজাউল করিম অতিরিক্ত কৃষি অফিসার পদে পদোন্নতি  দেড়মাসেও সন্ধান মিলেনি নিখোঁজ হওয়া ১৩ বছরের শিশু তাহমিদার হতাশায় ভুগছেন পরিবার ত্যাগের আদর্শে উজ্জীবিত হোক ঈদুল আযহা : আমির হোসাইন বাঁশখালী থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ওসির নির্দেশনায় এসআই আজিজুর রহমানের সফল অভিযান বাঁশখালী উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন শেখ ফাহমিদা সুলতানা ঝিনাইগাতীর কৃতি সন্তান রেজাউল করিম  ৬ষ্ঠ গ্রেডে সিনিয়র স্কেলে উপজেলা কৃষি অফিসার পদে পদোন্নতি 

বদলগাছীতে কৃষি ও কৃষকের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

জিয়াউল ইসলাম জিয়া / ৬৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২ মে, ২০২৬

বুলবুল আহম্মেদ ( বুলু) বদলগাছী নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীতে কৃষির আধুনিকায়ন ও কৃষকদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এবং বিশ্বব্যাংক, ইউএনডিপি ও আইএফএডি-এর সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ ৩ আসনের সংসদসদস্য ফজলে হুদা বাবুল ।

উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনির সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সরকারি কমিশনার ভূমি পলাশ উদ্দিন ,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী। এছাড়াও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ,জনপ্রতিনিধি ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন ।

এসময় বক্তারা বলেন, বদলগাছীর উর্বর মাটিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার বাড়ালে উৎপাদন ও রপ্তানি সম্ভাবনা আরও বাড়বে।

‘পার্টনার প্রকল্পের লক্ষ্য হলো কৃষিকে বাণিজ্যিকীকরণ, নতুন উদ্যোক্তা তৈরি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু সহনশীল কৃষি গড়ে তোলা। এ কর্মসূচির মাধ্যমে প্রান্তিক কৃষকদের কাছে নতুন প্রযুক্তি, উন্নত জাতের ফসল ও বাজারজাতকরণ সংক্রান্ত তথ্য পৌঁছে দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে প্রায় ৭০ জন কৃষক অংশ নেন এবং উন্নত ফসলের প্রদর্শনীও অনুষ্ঠিত হয়। তাং ২-৫-২৬ বুলবুল আহম্মেদ ( বুলু) বদলগাছী প্রতিনিধি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর