মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঝিনাইগাতীর রাংটিয়া আপন শিক্ষা পরিবারে এসএসসিতে সাফল্য,পাসের হার ৯৩.১০% ঝিনাইগাতীর রাংটিয়া আপন শিক্ষা পরিবারে এসএসসিতে সাফল্য, পাসের হার ৯৩.১০% ঝিনাইগাতী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ফলাফলে হতাশা, ঐতিহ্য ফেরাতে সম্মিলিত উদ্যোগের আহ্বান রিয়াদে মুসা সানাইয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশি শ্রমিকের মধ্যে ১৬ জনের মৃত্যু; বাবা পড়েছেন পঞ্চম শ্রেণি, মা দ্বিতীয়—তাদের স্বপ্নের সন্তান আজ ৪৭তম বিসিএসে কাস্টমস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাবা পড়েছেন পঞ্চম শ্রেণি, মা দ্বিতীয়—তাদের স্বপ্নের সন্তান আজ ৪৭তম বিসিএসে কাস্টমস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত  ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করার সিদ্ধান্ত বিএনপির

বনসম্পদ রক্ষায় ভোররাতের অভিযান:৬টি বালুবাহী মাহিন্দ্র ট্রাক্টর আটক

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ৮৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬

বনসম্পদ রক্ষায় ভোররাতের অভিযান: ৬টি বালুবাহী মাহিন্দ্র ট্রাক্টর আটক

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী বনাঞ্চলে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে ৬টি বালুবাহী মাহিন্দ্র ট্রাক্টর আটক করেছে বনবিভাগ।

বুধবার ভোর ৪টার দিকে ময়মনসিংহ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করিম এবং সহকারী বনসংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা এস বি তানভির আহমেদ ইমনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে বনবিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মচারীরা অংশ নেন।

বন বিভাগের দ্বায়িত্ব প্রাপ্ত ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা এসবি তানভীর আহমেদ ইমন প্রতিনিধিকে বলেন,দীর্ঘদিন ধরে বনাঞ্চল ও সংরক্ষিত এলাকার বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাক্টরের মাধ্যমে পরিবহন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে বালুভর্তি ৬টি মাহিন্দ্র ট্রাক্টর আটক করা হয়।

পরে জব্দকৃত যানবাহনগুলো গজনী বিট অফিসের হেফাজতে নেওয়া হয়।
বনবিভাগ জানিয়েছে, আটককৃত ট্রাক্টরগুলোর বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বন কর্মকর্তারা জানান, সম্প্রতি দায়িত্ব পালনকালে বনকর্মীদের ওপর হামলার ঘটনাও ঘটেছে। তবে এসব ঘটনার পরও বন ও সরকারি সম্পদ রক্ষায় বনবিভাগ কোনো ধরনের ছাড় দিচ্ছে না। অবৈধ দখল, বালু উত্তোলন, বনজ সম্পদ পাচার ও পরিবেশবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বনবিভাগের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে বন ও পরিবেশ সংরক্ষণে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
স্থানীয় পরিবেশ সচেতন মহল বনবিভাগের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বনাঞ্চল ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় আরও জোরালো নজরদারির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর