মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ঝিনাইগাতীর রাংটিয়া আপন শিক্ষা পরিবারে এসএসসিতে সাফল্য,পাসের হার ৯৩.১০% ঝিনাইগাতীর রাংটিয়া আপন শিক্ষা পরিবারে এসএসসিতে সাফল্য, পাসের হার ৯৩.১০% ঝিনাইগাতী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ফলাফলে হতাশা, ঐতিহ্য ফেরাতে সম্মিলিত উদ্যোগের আহ্বান রিয়াদে মুসা সানাইয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশি শ্রমিকের মধ্যে ১৬ জনের মৃত্যু; বাবা পড়েছেন পঞ্চম শ্রেণি, মা দ্বিতীয়—তাদের স্বপ্নের সন্তান আজ ৪৭তম বিসিএসে কাস্টমস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাবা পড়েছেন পঞ্চম শ্রেণি, মা দ্বিতীয়—তাদের স্বপ্নের সন্তান আজ ৪৭তম বিসিএসে কাস্টমস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত  ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করার সিদ্ধান্ত বিএনপির

বন্য হাতির আক্রমণে বৃদ্ধ নিহত, একদিন পর মরদেহ উদ্ধার

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ৯১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৭ জুন, ২০২৬

 

বন্য হাতির আক্রমণে বৃদ্ধ নিহত, একদিন পর মরদেহ উদ্ধার

 

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: ময়মনসিংহ বন বিভাগের বালিজুরী রেঞ্জের ডুমুরতলা বিট এলাকায় বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদীন (৬৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

জানা যায়, জয়নাল আবেদীন একদিন ধরে নিখোঁজ ছিলেন। পরে বন বিভাগের কর্মকর্তারা ও ইআরটি (ইমার্জেন্সি রেসপন্স টিম) সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে সংরক্ষিত বনভূমির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বন্য হাতির আক্রমণেই তার মৃত্যু হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বন বিভাগের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

বালিজুরী রেঞ্জ কর্মকর্তা সুমন আহমেদ বলেন, “বন্য হাতির অবস্থান এবং নিরাপত্তাজনিত কারণে সংরক্ষিত বনভূমিতে প্রবেশ না করার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। বনাঞ্চলে চলাচলের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।”

বন বিভাগ স্থানীয় জনগণকে বন্যপ্রাণীর আবাসস্থলে অপ্রয়োজনে প্রবেশ না করার পাশাপাশি হাতির চলাচলসংক্রান্ত সতর্কবার্তা মেনে চলার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর