বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
প্রথম বিসিএসেই স্বপ্নপূরণ—প্রাইমারি ও নিবন্ধনে ব্যর্থতার গ্লানি পেরিয়ে ৪৭তম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারে ইসমাইল হোসেন হৃদয়ের সাফল্য প্রথম বিসিএসেই স্বপ্নপূরণ—প্রাইমারি ও নিবন্ধনে ব্যর্থতার গ্লানি পেরিয়ে ৪৭তম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারে ইসমাইল হোসেন হৃদয়ের সাফল্য প্রাইভেট চাকরি থেকে প্রশাসন ক্যাডারে স্বপ্নপূরণ—৪৪তম বিসিএসের ক্যাডার ছেড়ে ৪৫তম বিসিএসে প্রশাসনে অমিত খানের সাফল্য রাকাব, রাজশাহী জোন-এর শাখা ব্যবস্থাপকগণের সাথে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা-২০২৬ অনুষ্ঠিত মধ্যনগরে বন্যাদুর্গত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সরাইল প্রেসক্লাবের নিন্দা। লড়াই থামেনি, স্বপ্নও হারায়নি—লিখিতে রেকর্ড নাম্বার পেয়েও বারবার ভাইভায় বাদ, অবশেষে ৪৫তম বিসিএসে কৃষি ক্যাডারে আশানুজ্জামানের জয় চোখের আলো ফিরিয়ে দিতে মানবতার হাত: অসহায় তোফাজ্জলের পাশে ‘আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি)’ স্বপ্নভঙ্গ থেকে প্রশাসন ক্যাডার—৭ বিসিএসের লড়াই শেষে ৪৬তম বিসিএসে প্রশাসন ক্যাডারে আশফাত হোসেন যে কোনো মূল্যে মাদক, জুয়া, চোরাচালান ও অবৈধ বালু-পাথর লুট বন্ধ করতে হবে: এমপি রুবেল

বাঁশখালীতে ভোররাতের সেনা অভিযানে শীর্ষ দুই সন্ত্রাসী আটক, উদ্ধার অস্ত্র ও গোলাবারুদ

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১৩৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের নতুন বাজার এলাকায় বিশেষ অভিযানে দুই চিহ্নিত শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই অভিযানে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্র।

রবিবার (২৫ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ দল নতুন বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই এমদাদুল্লাহ (৪১) ও জয়নাল আবেদীন (২৬) নামে দুইজনকে আটক করা হয়। তাঁরা দুজনই সরল ইউনিয়নের বাসিন্দা।

সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলার রেকর্ড রয়েছে এবং তাঁরা পলাতক আসামি হিসেবে চিহ্নিত ছিলেন।

অভিযান চলাকালে নতুন বাজার এলাকার বেড়িবাঁধ সংলগ্ন আমান উল্লাহর বাড়ির পেছনের একটি টমেটো ক্ষেত থেকে ২টি দেশীয় তৈরি একনালা বন্দুক, ৩টি ১২ বোর তাজা কার্তুজ, ৭টি ব্যবহৃত কার্তুজের খোসা ও ৩টি রামদা উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, অস্ত্রগুলো অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পালানোর সময় ফেলে যায়।

বাঁশখালী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার জানান, নতুন বাজার এলাকাকে সম্প্রতি অপরাধপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সে কারণে সেখানে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আটক দুই সন্ত্রাসীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি উদ্ধারকৃত অস্ত্রের সূত্র ধরে চক্রটির সঙ্গে জড়িত অন্যান্য অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Posts

Recent Comments

No comments to show.