রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকা অনুদান পেল ১৫ টি অসহায় পরিবার সিলেটের জৈন্তাপুরে যুবদল নেতা পরিচয়ে ‘ব্রয়লার সেলিম’ সিন্ডিকেটের দাপট ঐতিহাসিক রাজবাড়ী ও মিনি স্টেডিয়াম ঘিরেও নানা অনিয়মের অভিযোগ। শ্রীবরদীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জনগণের শাসক নয়, সেবক হতে চাই-চেয়ারম্যান প্রার্থিতার ঘোষণা নাসির মিয়ার। গ্রামের মেধাবী ছাত্র থেকে বিসিএস ক্যাডার চিকিৎসক: ডা.জে এম রাসেল হাসানের সাফল্য মানিকগঞ্জে ব্রাজিলকে উড়িয়ে আর্জেন্টিনার ‘খাসি’ জয়! “”ষোলো আনা”” চারঘাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মো: সামসুজ্জামান সামু, কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন ​ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা

বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের স্থায়ী কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত, ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

জিয়াউল ইসলাম জিয়া / ৮১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব (জাতীয় নিউজ ক্লাব)-এর স্থায়ী কার্যনির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪টায় সংগঠনের ধানমন্ডিস্থ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ হোসেন ভূঁইয়া।

সভায় ২০২৬–২০২৮ সালের জাতীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করা এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে একটি বিশেষ স্মরণিকা প্রকাশের লক্ষ্যে ৭ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
গঠিত কমিটিতে  রফিকুল ইসলাম-কে আহ্বায়ক এবং মোঃ  খাইরুল বাশার   লাবু-কে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কে এম মোহাম্মদ হোসেন রিজভী। কমিটির অন্যান্য  হলেন যুগ্ম সম্পাদক  মিজানুর রহমান খান, শাহিন আলম আশিক,আহ্বায়কসদস্য  মীর রাজিবুল হাসান নাজমুল এবং মোঃ ওবায়দুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব আওরঙ্গজেব কামাল, শেখ আব্দুল মজিদ, মোঃ রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম রাজু, নুরুদ্দিন পাটোয়ারী প্রমুখ।
এ সময় নেতৃবৃন্দ নবগঠিত কমিটিকে পবিত্র ঈদুল আজহার বিশেষ স্মরণিকা প্রকাশ এবং নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন।

পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে নেতৃবৃন্দ সংগঠনের উত্তরোত্তর সাফল্য, সদস্যদের ঐক্য এবং জাতীয় পর্যায়ে সাংবাদিকদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর