মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঝিনাইগাতীর রাংটিয়া আপন শিক্ষা পরিবারে এসএসসিতে সাফল্য,পাসের হার ৯৩.১০% ঝিনাইগাতীর রাংটিয়া আপন শিক্ষা পরিবারে এসএসসিতে সাফল্য, পাসের হার ৯৩.১০% ঝিনাইগাতী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ফলাফলে হতাশা, ঐতিহ্য ফেরাতে সম্মিলিত উদ্যোগের আহ্বান রিয়াদে মুসা সানাইয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশি শ্রমিকের মধ্যে ১৬ জনের মৃত্যু; বাবা পড়েছেন পঞ্চম শ্রেণি, মা দ্বিতীয়—তাদের স্বপ্নের সন্তান আজ ৪৭তম বিসিএসে কাস্টমস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাবা পড়েছেন পঞ্চম শ্রেণি, মা দ্বিতীয়—তাদের স্বপ্নের সন্তান আজ ৪৭তম বিসিএসে কাস্টমস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত  ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করার সিদ্ধান্ত বিএনপির

বানারীপাড়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি এস শরফুদ্দিন আহমেদ সান্টু

প্রতিবেদকের নাম / ১৪৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

বানারীপাড়া প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়া উপজেলায় খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন ১২০ বরিশাল-২ (উজিরপুর–বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস শরফুদ্দিন আহমেদ সান্টু। শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা সদরের একটি খালে নিজ হাতে মাটি কেটে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে ঐতিহাসিক খাল খনন কর্মসূচি চালু করেছিলেন, যার ফলে দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতির পুনরুজ্জীবন ঘটে। সেই ধারাবাহিকতা বজায় রাখতে বর্তমান এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় এমপি সান্টু নিজ হাতে কোদাল দিয়ে খনন কাজের সূচনা করেন, যা উপস্থিত মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি শাহ আলম মিয়া, সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা, সিনিয়র সহ-সভাপতি মঞ্জুর খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জুয়েল, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান, সাংগঠনিক সম্পাদক রুহুল মল্লিক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম রিপন, উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলদারসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়, যা এই উদ্যোগের প্রতি স্থানীয় জনগণের আগ্রহ ও সমর্থনের প্রতিফলন বলে মনে করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর