বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
সীতাকুণ্ডে অপরাধীর পরিবর্তে ভুক্তভোগী গ্রেপ্তার: পুলিশি ভূমিকার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, শ্রীবরদীতে ইউএনও’র পুত্র আয়মানের জন্মদিন উদযাপন জঙ্গলবাড়িতে ৩৮ পিস ইয়াবাসহ যুবক আটক, এ সময় পালালেন কথিত ডিলার। শেরপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ প্রশিক্ষণার্থীদের দ্বিতীয় কনসালটেশন প্রোগ্রাম অনুষ্ঠিত শেরপুরে অপহরণ ও ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলার প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেপ্তার  অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক রাজনীতির বিরুদ্ধে ঝিনাইগাতীতে যুবদলের বিশাল প্রতিবাদ মিছিল শ্রীবরদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে জিআর চাল বিতরণ স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বেসরকারি হাসপাতাল মালিকদের আলোচনা সন্ধ্যাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে ইউএনও আল-আমীনের প্রাণবন্ত আলাপচারিতা

বানারীপাড়ায় পূর্বের তুচ্ছ ঘটনার জেরে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার ওপর হামলার অভিযোগ

প্রতিবেদকের নাম / ৫৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৩১ মে, ২০২৬

বানারীপাড়া প্রতিনিধি ॥

বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের চৌয়ারিপাড়া গ্রামে প্রায় দুই বছর আগের একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ আকতার হোসেন হাওলাদার (৬৫)।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (৩০ মে) রাতে আকতার হোসেনের ছেলে রাজু (২৭)-কে অভিযুক্ত তুষার হাওলাদার, যিনি বিমান বাহিনীতে কর্মরত বলে জানা গেছে, পূর্বের একটি ঘটনাকে কেন্দ্র করে হুমকি দেন। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পরিবারটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে।

রবিবার (৩১ মে) সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ— কাজী বশির আহমেদ, মাসুম বিল্লাহ সরদার ও মোকলেছুর রহমানের উপস্থিতিতে বিষয়টির মীমাংসার চেষ্টা চলাকালে পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, এ সময় বশির হাওলাদার (৪৫), তার ছেলে তুষার হাওলাদার (২২), স্ত্রী সালমা বেগম (৪০) ও মেয়ে মিম (১৯) ঘটনাস্থলে এসে আকতার হোসেনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

একপর্যায়ে তুষার হাওলাদার সবার সামনেই একটি ইট দিয়ে আকতার হোসেনের মাথায় আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে অন্যরাও ইট-পাটকেল নিক্ষেপ করে তাকে গুরুতর আহত করে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর জরুরি বিভাগে ভর্তি করেন।

এ ঘটনায় আহতের স্বজন মোঃ আতিকুল ইসলাম বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে বানারীপাড়া থানা-য় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোকলেছুর রহমান বলেন,
“সামান্য একটি বিষয়কে কেন্দ্র করে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বশির হাওলাদার ও তার ছেলে তুষার হাওলাদার আইন-আদালতের তোয়াক্কা না করে এলাকায় বেপরোয়া আচরণ করে আসছেন বলে স্থানীয়দের মধ্যে অভিযোগ রয়েছে।”

এ বিষয়ে অভিযোগের তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর