বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি নির্বাচিত হলেন বিপ্লব হোসেন বাপ্পি জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কোন্নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ টাওয়ার হ্যামলেটস কেয়ারারস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘মধ্যাহ্নভোজ ও ভর্তা পার্টি’ স্বপ্ন থেকে সাফল্যে:ভালোবাসা, ত্যাগ আর অধ্যবসায়ে ৪৭ তম বিসিএস একই ক্যাডারে স্বামী- স্ত্রী অনন্য অর্জন কৃষকের ছেলের স্বপ্নপূরণ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফুল ইসলাম ৪৭তম বিসিএসে জেনারেল এডুকেশন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত শ্রীবরদীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ মাদারীপুরের শিবচরের কৃতি সন্তান ইমরান ৪৭ তম বিসিএস (কৃষি) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কুমিল্লার চৌদ্দগ্রামের কৃতি সন্তান সৌরভের স্বপ্নজয়-৪৬ তম বিসিএস কৃষি ক্যাডারে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে সুপারিশপ্রাপ্ত সিলেটের প্রিয়ন্তী সুনামগঞ্জ শান্তিগঞ্জ উপজেলায় ট্যালেন্ট ফুল বৃত্তি অর্জন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্সকে জেলা প্রশাসন, শেরপুরের বিদায় সংবর্ধনা

বালিয়াডাঙ্গীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

জিয়াউল ইসলাম জিয়া / ১০৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

মোঃ আব্দুস সবুর(স্টার্ফ রিপোর্টার):

“পুষ্টি বৈষম্যের দিন শেষ,গড়বো সমৃদ্ধ বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জাতীয় পুষ্টি সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় দিবসটির উদ্বোধন উপলক্ষ্যে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয় র‍্যালি শেষে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আয়োজিত সভায় পুষ্টিকর খাবার, সুষম খাদ্য, এবং সঠিক পুষ্টির বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার দাস। সভায় পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি,সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং অপুষ্টি প্রতিরোধে করণীয় বিষয়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পু্ষ্টি সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আলোচনার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন- বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাকিলা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম। এসময় আরও বক্তব্য রাখেন,সাংবাদিক এ.কে আজাদ,বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আহাদুজ্জামান সজিব,জুনিয়ার কনসানটেন্ট ডাক্তার ভবতোষ রায়,বালিয়াডাঙ্গী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রমজান আলী,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গুলজার রহমান, উপজেলা শিক্ষা অফিসার অতুল চন্দ্র রায়, প্রাণী সম্পদ বিভাগের চিকিৎসক দুলাল হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাজদা ই- জান্নাত, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক পজিরুল ইসলাম, সিনিয়র স্টাফ নার্স লতিকা রানী দাস,পারভীন আক্তার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্যানেটারী অফিসার আব্দুল গফুর। এসময় শিশু, কিশোর-কিশোরী,গর্ভবতী মা ও প্রবীণদের খাদ্যতালিকায় পুষ্টিকর খাবার নিশ্চিত করা এবং পুষ্টিহীনতার ঝুঁকি দূর করার ওপর জোর দেওয়া হয়। অনুষ্ঠানে শুধু একদিনে নয়,সপ্তাহজুড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসম্পৃক্ত স্থানে পুষ্টি বিষয়ক সভা ও সেমিনার আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর