মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্বকাপ জয়ের দুই মাস পর স্পেনের কোচের পুরস্কার মিড ডে মিলের দুধ-পাউরুটি খেয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি ডেঙ্গু ঠেকাতে সচেতনতার আহ্বান, চট্টগ্রামে মহিলা সমাবেশ, সমবায় সদস্যদের মাঝে বিতরণ মশারি ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান আমির হোসেন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন পক্ষাঘাতে আক্রান্ত হয়ে ঘরে ১০ বছর ধরে শয্যাশায়ী ঝমেলার পাশে প্রশাসন, দেওয়া হচ্ছে হুইল চেয়ার ও ঘর সংস্কারের উদ্যোগ শ্রীবরদীতে উপজেলা পরিষদ অডিটোরিয়াম উদ্বোধন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ‎সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও অদৃশ্য কারনে উদ্ধার হয়নি স্কুলছাত্রী,আসামিরা অধরা। মানুষের হাতে যখন মানুষ নিরাপদ নয় অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে সুবর্ণজয়ন্তী ২০২৬ উদযাপনের রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

আধখানা চিঠি বেঁধে দিও আসতে উদাসীন হলে” – নাঈমুর রহমান রাকিব 

নাঈমুর রহমান রাকিব  / ৭৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

“আধখানা চিঠি বেঁধে দিও

আসতে উদাসীন হলে”

– নাঈমুর রহমান রাকিব 

আগের মতোন নিয়ম করে পথজুড়ে হাঁটি

প্রান্তরের ফাঁকফোকরে উঁকি দেই,

বিকেল গড়িয়ে সন্ধ্যে নামলেও আজকাল

আসার কোন নৈঃশব্দ্য নেই।

পথজুড়ে তোমার অস্তিত্ব না থাকলেও

পোষা পায়রাটার চারণ্যে

দু’খানা পত্রের আভাস মেলার কথা।

তবে,আজব তো !

সহস্র পায়রার মাঝে তোমার পত্রবাহক নোটনের

নেই কোন সন্ধান,

তব কি,নির্বোধ আত্মাটারেও নিবেদন করেছো

পুষে রাখা সেই অভিমান?

– অভিমানের প্রভেদ জমলে ;

স্বয়ং উপস্থিতির কোন মানা আছে কি?

কিংবা পত্রে লিখে দেয়ার মতো

ডিকশনারি জুড়ে কি অভিমানের কোন শব্দ নেই!

অনেক বেলা গড়িয়েছে ; এবার

আসতে উদাসীন হলে, আধখানা চিঠি দিও

অভিমানের শব্দ দিয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর