সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম
তাহিরপুরে আটক নাসির বিড়ি’র হদিস মিলছে না, প্রশ্নের মুখে মাদক নির্মূল ঐক্য পরিষদ। আ:লীগের মিছিলের মামলায়,সাংবাদিক, যুবদল কর্মী, শিক্ষক ও ওমরাহ পালনরত ব্যক্তির নাম থাকায় উঠছে নানা প্রশ্ন। বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ বগুড়ায় মৎস্য হ্যাচারি মালিক কল্যাণ সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি  ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বিএনপিতে যোগদান করলেন ইটাখোলা ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা

প্রতিবেদকের নাম / ১৩২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

আল হেদায়েতুল্লা (সুজন), নীলফামারী: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিয়েছেন নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ১১ জন জনপ্রতিনিধি। 

আজ দুপুরে নীলফামারী জেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন তারা। এ সময় নীলফামারী-২ সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন নবাগতদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। পরে তাদের মিষ্টিমুখ করানো হয়।

বিএনপিতে যোগদানকারীদের মধ্যে রয়েছে ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েত আলী শাহ্ ফকির, ইউপি সদস্য মশিউর রহমান, বিজয় চন্দ্র, মমতা বেগম, সৈয়দ আলীসহ মোট ১১ জন। 

 এ সময় বক্তব্যে চেয়ারম্যান হেদায়েত আলী শাহ্ ফকির বলেন, বিগত স্থানীয় সরকার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। ভভীতি কিংবা চাপ নয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বিএনপিতে যোগ দিয়েছেন বলে জানান।

অন্যান্য যোগদানকারীরাও বলেন, আগামীর রাজনৈতিক লড়াইয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তারা মাঠপর্যায়ে সক্রিয় ভাবে কাজ করবেন।

ইটাখোলা ইউনিয়নে এই যোগদান বিএনপির সাংগঠনিক শক্তি আরও বাড়াবে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর