বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে মামলার সন্দেহভাজন আসামি গ্রেপ্তার হোয়াইক্যং চেকপোস্টে বাস তল্লাশিতে ৬৯০ পিস ইয়াবাসহ তরুণ আটক তাড়াশ ভূমি অফিসে নতুন নেতৃত্ব, বাড়ছে সেবাপ্রত্যাশীদের আশা দায়িত্বে মো. সাইফুল ইসলাম সাইফ ন্যায় বিচার – লরেন্স ডি. বিশ্বাস চারঘাটে বামনদিঘী ওয়ার্ড জামায়াতের গণসংযোগ ছুটির আনন্দ মাটি হতে পারে! হোটেল রুমে ঢুকেই সেরে নিন এই ৫টি কাজ বিশ্বকাপ জয়ের দুই মাস পর স্পেনের কোচের পুরস্কার মিড ডে মিলের দুধ-পাউরুটি খেয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি ডেঙ্গু ঠেকাতে সচেতনতার আহ্বান, চট্টগ্রামে মহিলা সমাবেশ, সমবায় সদস্যদের মাঝে বিতরণ মশারি ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান আমির হোসেন

বিএনপির নিরঙ্কুশ জয়: দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে দলটি

তরিকুল ইসলাম, বার্তা সম্পাদক / ১৭১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

তারেক রহমান 

​নিজস্ব প্রতিবেদক: সারা দেশে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোট। ২৯৯টি আসনের বেসরকারি ফলাফল অনুযায়ী, ২১৮টি আসনে জয়লাভ করে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে রয়েছে দলটি। এই নির্বাচনে বিএনপি জোটের নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত জোট পেয়েছে ৭৩টি আসন এবং স্বতন্ত্র ও অন্যান্য প্রার্থীরা জয়ী হয়েছেন ৮টি আসনে। নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া তথ্যমতে, এবারের নির্বাচনে সারা দেশে গড়ে ৫৯.৪৪ শতাংশ ভোট পড়েছে। তবে আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল বর্তমানে স্থগিত রাখা হয়েছে।

​বিএনপির এই বিশাল বিজয়ের পর এক বিশেষ বার্তায় দলের নেতা-কর্মীদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বিজয় উল্লাসে কোনো ধরনের সভা-সমাবেশ বা বিশৃঙ্খলা না করার আহ্বান জানিয়ে দেশবাসীকে ধৈর্য ধরার অনুরোধ করেছেন। গেজেট প্রকাশের পর সাংবিধানিক প্রক্রিয়া মেনে নির্বাচিত দলের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

​এদিকে বিএনপির এই নিরঙ্কুশ বিজয়ে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন আন্তর্জাতিক মহলের প্রভাবশালী নেতৃবৃন্দ। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সরাসরি অভিনন্দন জানিয়ে গণতান্ত্রিক ধারার প্রশংসা করেছেন। এ ছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী পৃথক বার্তায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন এবং বাংলাদেশের নতুন সরকারের সাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর