বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ঝিনাইগাতীতে কৃষি পুর্নবাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ প্রায় ৮০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে শেরপুর পৌরসভা গোদাগাড়ীতে মুরগির খামারের বর্জ্যে পরিবেশ দূষণ, দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ ঈশ্বরীপুর গ্রামের স্থানীয়রা, শিশু ও বৃদ্ধরা বেশি ক্ষতিগ্রস্ত, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ফেইসবুকে ইসলাম ও নবীজিকে নিয়ে অশালীন মন্তব্য বিচার চেয়ে উত্তেজিত জনতার বিক্ষোভ মিছিল ও বাড়িঘরের হামলা। সীতাকুণ্ডে অপরাধীর পরিবর্তে ভুক্তভোগী গ্রেপ্তার: পুলিশি ভূমিকার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, শ্রীবরদীতে ইউএনও’র পুত্র আয়মানের জন্মদিন উদযাপন জঙ্গলবাড়িতে ৩৮ পিস ইয়াবাসহ যুবক আটক, এ সময় পালালেন কথিত ডিলার। শেরপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ প্রশিক্ষণার্থীদের দ্বিতীয় কনসালটেশন প্রোগ্রাম অনুষ্ঠিত শেরপুরে অপহরণ ও ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলার প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেপ্তার 

বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র গঠনে বিএনপির বিকল্প নেই: ছাত্রনেতা মোরশেদ হাসান

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি বৈষম্যহীন, সম্প্রীতিমূলক রাষ্ট্রগঠন এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হলে বর্তমান সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ছাত্রনেতা মোরশেদ হাসান। তিনি বলেন, “দেশে গণতন্ত্র আজ চরমভাবে বিপর্যস্ত। মানুষের ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং মৌলিক মানবাধিকার হরণ করা হয়েছে। এই সংকট থেকে উত্তরণে বিএনপিই একমাত্র ভরসা।” মোরশেদ হাসান আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের পথে একটি নতুন যাত্রা শুরু হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “তারেক রহমান দেশে ফিরলে গণতান্ত্রিক আন্দোলন আরও বেগবান হবে এবং জনগণের অধিকার পুনরুদ্ধারে নতুন গতি আসবে, ইনশাআল্লাহ।” ছাত্রনেতা মোরশেদ হাসান বলেন, “বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন নেতৃত্ব প্রয়োজন। বিএনপি সেই নেতৃত্ব দিতে সক্ষম, যা অতীতে প্রমাণিত হয়েছে।” শেষে তিনি ছাত্রসমাজকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এবং শান্তিপূর্ণ ও সংগঠিত আন্দোলনের মাধ্যমে দেশকে সঠিক পথে ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন। / ১৮২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

বৈষম্যহীন, সম্প্রীতিমূলক রাষ্ট্রগঠন এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হলে বর্তমান সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ছাত্রনেতা মোরশেদ হাসান।
তিনি বলেন, “দেশে গণতন্ত্র আজ চরমভাবে বিপর্যস্ত। মানুষের ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং মৌলিক মানবাধিকার হরণ করা হয়েছে। এই সংকট থেকে উত্তরণে বিএনপিই একমাত্র ভরসা।”

মোরশেদ হাসান আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের পথে একটি নতুন যাত্রা শুরু হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “তারেক রহমান দেশে ফিরলে গণতান্ত্রিক আন্দোলন আরও বেগবান হবে এবং জনগণের অধিকার পুনরুদ্ধারে নতুন গতি আসবে, ইনশাআল্লাহ।”
ছাত্রনেতা মোরশেদ হাসান বলেন, “বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন নেতৃত্ব প্রয়োজন। বিএনপি সেই নেতৃত্ব দিতে সক্ষম, যা অতীতে প্রমাণিত হয়েছে।”

শেষে তিনি ছাত্রসমাজকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এবং শান্তিপূর্ণ ও সংগঠিত আন্দোলনের মাধ্যমে দেশকে সঠিক পথে ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর