বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি নির্বাচিত হলেন বিপ্লব হোসেন বাপ্পি জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কোন্নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ টাওয়ার হ্যামলেটস কেয়ারারস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘মধ্যাহ্নভোজ ও ভর্তা পার্টি’ স্বপ্ন থেকে সাফল্যে:ভালোবাসা, ত্যাগ আর অধ্যবসায়ে ৪৭ তম বিসিএস একই ক্যাডারে স্বামী- স্ত্রী অনন্য অর্জন কৃষকের ছেলের স্বপ্নপূরণ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফুল ইসলাম ৪৭তম বিসিএসে জেনারেল এডুকেশন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত শ্রীবরদীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ মাদারীপুরের শিবচরের কৃতি সন্তান ইমরান ৪৭ তম বিসিএস (কৃষি) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কুমিল্লার চৌদ্দগ্রামের কৃতি সন্তান সৌরভের স্বপ্নজয়-৪৬ তম বিসিএস কৃষি ক্যাডারে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে সুপারিশপ্রাপ্ত সিলেটের প্রিয়ন্তী সুনামগঞ্জ শান্তিগঞ্জ উপজেলায় ট্যালেন্ট ফুল বৃত্তি অর্জন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্সকে জেলা প্রশাসন, শেরপুরের বিদায় সংবর্ধনা

বোতলাগাড়ী ইউনিয়ন ভূমি অফিসে সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ, অভিযোগ দায়েরের প্রস্তুতি

প্রতিবেদকের নাম / ১০১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২ মার্চ, ২০২৬

নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) আমিন হোসেনের বিরুদ্ধে এক সাংবাদিকের সাথে অসদাচরণ, গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার উদ্যোগ নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ মার্চ ২০২৬ তারিখ দুপুর প্রায় ১টার দিকে পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে বোতলাগাড়ী ইউনিয়ন ভূমি অফিসে তথ্য সংগ্রহ করতে যান দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইংরেজি জাতীয় দৈনিক The Daily State পত্রিকার সাংবাদিক আল হেদায়েতুল্লা সিদ্দিকী সুজন। অভিযোগ করা হয়েছে, অফিসে প্রবেশের পর পরিচয় দেওয়ার আগেই কোনো কিছু বুঝে ওঠার সুযোগ না দিয়ে সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তা রূঢ় আচরণ শুরু করেন।

সাংবাদিকের দাবি, অভিযুক্ত কর্মকর্তা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার উদ্যোগ নেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তার পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, একজন সরকারি কর্মচারীর এ ধরনের আচরণ প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এবং গণমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে।
ঘটনার সময় আরেকজন সংবাদকর্মী উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক তাৎক্ষণিকভাবে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন। এ প্রসঙ্গে ইউএনও বলেন, “অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে, এ ঘটনার পর স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। সাংবাদিকরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর