সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
সুনামগঞ্জের শাল্লা থেকে বিট্রিশ আমলের লোহার পিলার(মেগনেট) উদ্ধার। মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে বানারীপাড়ায় উত্তেজনা, থানার সামনে বিক্ষোভ আধখানা চিঠি বেঁধে দিও আসতে উদাসীন হলে” – নাঈমুর রহমান রাকিব  রিয়াদে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রবাস বিনোদন; গোদাগাড়ীতে চেয়ারম্যান সোহেল রানার বিরুদ্ধে মাদক, দুর্নীতি ও অবৈধ সম্পদের অভিযোগ, গ্রেফতারের দাবি নিজস্ব অর্থায়নে উপজেলা পরিষদের পুকুরে ৪৫ কেজি মাছের পোনা অবমুক্ত করলেন ঝিনাইগাতী (ইউএনও) আল-আমীন যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা, ড্রেজার মেশিন আটক। তাহিরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে সম্পন্ন হলো সাংবাদিককন্যা মমতা আক্তার জুঁইয়ের বিবাহ। উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী

ভুরুঙ্গামারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রতিবেদকের নাম / ৬৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬

এ এস খোকন , ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে ধারণ করে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে উপজেলা প্রশাসন ও স্পেস টু লিড প্রকল্পের আয়োজনে অপরাজেয়-বাংলাদেশ ও আসমানী ফাউন্ডেশন, চাইল্ড নট ব্রাইড প্রজেক্টের অংশগ্রহণে র‍্যালী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (৮ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ আব্দুল জব্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার, অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানাজ পারভীন, ইউআরসি ইন্সট্রাক্টর আতিকুর রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, টেকনিক্যাল অফিসার ইউথ লিড (সিএনবি) ইলিয়াস আলী, অপারেজয় বাংলাদেশে এর মনিটরিং অফিসার , সঞ্জীত কুমার দে, উপজেলা সমন্বয়কারী মোমেনা খাতুন, আসমানী ফাউন্ডেশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর শিরিন আক্তার আশা, উপজেলা যুব প্লাটফর্মের সভাপতি আরিফুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, নারীর অধিকার, মর্যাদা ও সমতার প্রশ্নে দীর্ঘদিনের সংগ্রামকে স্মরণ করার পাশাপাশি ভবিষ্যতে আরো নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার প্রত্যয়ই দিবসটির মূল প্রতিপাদ্য।

এ দিনটি শুধু উদযাপনের নয়, বরং নারীর অধিকার, সমতা এবং নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার নতুন করে মনে করিয়ে দেওয়ার দিন । জাতিগত, ভাষাগত, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সব ক্ষেত্রেই বৈষম্য দূর করে নারীর অর্জনকে মর্যাদা ও সম্মান দেয়ার আহ্বান জানান তারা।

বিশ্বজুড়ে দিবসটি পালনের মধ্য দিয়ে নারীরা তাদের দীর্ঘ সংগ্রামের ইতিহাসকে স্মরণ করেন এবং ভবিষ্যতে আরো সমতাভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে সকালে প্লান ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় অপরাজেয় বাংলাদেশ এর আয়োজনে
চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাইকেল র‍্যালী অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।

অনুষ্ঠানে যুব ও নারী সংগঠনের সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর