সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম
তাহিরপুরে আটক নাসির বিড়ি’র হদিস মিলছে না, প্রশ্নের মুখে মাদক নির্মূল ঐক্য পরিষদ। আ:লীগের মিছিলের মামলায়,সাংবাদিক, যুবদল কর্মী, শিক্ষক ও ওমরাহ পালনরত ব্যক্তির নাম থাকায় উঠছে নানা প্রশ্ন। বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ বগুড়ায় মৎস্য হ্যাচারি মালিক কল্যাণ সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি  ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

ভোট কেনার অভিযোগে বিএনপি–জমিয়ত প্রার্থী আটক, পরে হামলা: আহত ৫, সাংবাদিক লাঞ্ছিত

প্রতিবেদকের নাম / ১৬১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

নীলফামারী প্রতিনিধি ॥ নীলফামারী-০১ (ডোমার–ডিমলা) আসনে নির্বাচনী পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে। বিএনপি–জমিয়ত জোট প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দির বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ উঠেছে। স্থানীয় জনগণ তাকে হাতেনাতে আটক করলে পরবর্তীতে বিএনপি–জমিয়ত কর্মীদের হামলায় জামায়াতকর্মীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ সময় কর্তব্যরত সাংবাদিকদেরও শারীরিকভাবে হেনস্তা করা হয়।

ঘটনাটি ঘটে গত ১০ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ঠাকুরের স্কুলসংলগ্ন এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, টাকা বিতরণের সময় জনগণ প্রার্থীকে তার গাড়িসহ আটক করেন। আটক গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-গ ৩৭-৪০৮৪।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপি ও জমিয়তের একদল নেতাকর্মী ঘটনাস্থলে এসে হামলা চালায়। এতে জামায়াতকর্মীসহ সাধারণ ভোটাররা আহত হন। আহতদের ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত আবদুল মজিদ চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে বিএনপি–জমিয়ত নেতাকর্মীরা সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে উত্তেজিত হয়ে তাদের মারধর ও লাঞ্ছিত করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি নিজেদের দায় আড়াল করতে কিছু নিরীহ হিন্দু ভোটারকে সামনে এনে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টাও চালানো হয়।

জামায়াতে ইসলামী নেতারা অভিযোগ করে বলেন, দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আব্দুস সাত্তারের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ভীত হয়ে পরিকল্পিতভাবে এই সহিংসতা ঘটানো হয়েছে। পরে পুলিশ, সচেতন জনগণ ও গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, বিএনপির বালাপাড়া ইউপি সাবেক সভাপতি হামিদুল ইসলামের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী এই হামলায় অংশ নেয়।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা শাখা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে অবিলম্বে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর