শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
মানসিক স্বাস্থ্য সচেতনতায় টেকনাফে দুই শতাধিক যুবকের অংশগ্রহণ মাদকদ্রব্য উদ্ধার অভিযানে জেলার শ্রেষ্ঠ এএসআই মিরান হোসেন মোল্লা। বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। ‘LET’S CLEAN, STAY SAFE & CHANGE JHENAIGATI’ স্লোগানে ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান তাতিহাটি ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চান চেয়ারম্যান প্রার্থী মাসুদুর রহমান ফারুক মানুষের হৃদয়ে অমলিন ইসমাইল হোসেন চেয়ারম্যান, আজ ১৬তম মৃত্যুবার্ষিকী শাহ পরীর দ্বীপ রক্ষায় টেকসই বেড়িবাঁধের দাবিতে যুব নেতৃত্বে মানববন্ধন বকশীগঞ্জে শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে বললেন, ইউএনও মুরাদ হোসেন। রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি তাহিরপুরে মসজিদের মাইকে ঘোষণা, পরে পাঁচ গ্রামের সংঘর্ষ।

মনোহরগঞ্জ বাজারে দশ দলীয় জোট প্রার্থী ড. সরওয়ার সিদ্দিকীর নির্বাচনী প্রচারণা

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১৯২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

রবিউল হোসাইন সবুজ (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লা-০৯ (লাকসাম–মনোহরগঞ্জ) সংসদীয় আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও দশ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের জোট মনোনীত প্রার্থী ড. একেএম সরওয়ার সিদ্দিকী রবিবার (২৬ জানুয়ারি) মনোহরগঞ্জ উপজেলার ঐতিহাসিক মনোহরগঞ্জ বাজারে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।

ডাকাতিয়া নদীর তীরঘেঁষা এ বাজার এলাকায় প্রচারণাকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোটারদের কাছে তার নির্বাচনী বার্তা পৌঁছে দেন। এ সময় বাজার ও আশপাশের এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক প্রচারণায় অংশ নেন।

ড. একেএম সরওয়ার সিদ্দিকী বলেন, জনগণের অধিকার ও ন্যায্য ভোট প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তিনি এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রচারণাকালে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। বাজারের ব্যবসায়ী ও পথচারীরা স্বতঃস্ফূর্তভাবে তার সঙ্গে মতবিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর