সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
সুনামগঞ্জের শাল্লা থেকে বিট্রিশ আমলের লোহার পিলার(মেগনেট) উদ্ধার। মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে বানারীপাড়ায় উত্তেজনা, থানার সামনে বিক্ষোভ আধখানা চিঠি বেঁধে দিও আসতে উদাসীন হলে” – নাঈমুর রহমান রাকিব  রিয়াদে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রবাস বিনোদন; গোদাগাড়ীতে চেয়ারম্যান সোহেল রানার বিরুদ্ধে মাদক, দুর্নীতি ও অবৈধ সম্পদের অভিযোগ, গ্রেফতারের দাবি নিজস্ব অর্থায়নে উপজেলা পরিষদের পুকুরে ৪৫ কেজি মাছের পোনা অবমুক্ত করলেন ঝিনাইগাতী (ইউএনও) আল-আমীন যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা, ড্রেজার মেশিন আটক। তাহিরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে সম্পন্ন হলো সাংবাদিককন্যা মমতা আক্তার জুঁইয়ের বিবাহ। উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে আইটি শাখায় বিভাগীয় প্রধান মনোয়ারুল ইসলাম কর্তৃক আয়োজিত ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হলো চেয়ারম্যান ও সচিব মহোদয়কে

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ৭৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে আইটি শাখায় বিভাগীয় প্রধান মনোয়ারুল ইসলাম কর্তৃক আয়োজিত ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হলো চেয়ারম্যান ও সচিব মহোদয়কে

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
নবনিযুক্ত চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর এস. এম. আরিফুর রহমান এবং সচিব (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর মো. শাহাদত উল্লাহ মহোদয়কে আন্তরিক ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারীবৃন্দ নবনিযুক্ত দুই সম্মানিত ব্যক্তিত্বকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এ সময় উপস্থিত সবাই তাঁদের সুদক্ষ নেতৃত্ব, প্রজ্ঞা ও অভিজ্ঞতার মাধ্যমে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, সুশাসন এবং অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা বলেন, প্রফেসর এস. এম. আরিফুর রহমান ও প্রফেসর মো. শাহাদত উল্লাহ দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বগুণের মাধ্যমে শিক্ষা ও প্রশাসনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তাঁদের নতুন দায়িত্ব গ্রহণ প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে বলে সংশ্লিষ্টদের দৃঢ় বিশ্বাস।

ফুলেল শুভেচ্ছা গ্রহণ করে চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর এস. এম. আরিফুর রহমান এবং সচিব (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর মো. শাহাদত উল্লাহ উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা প্রতিষ্ঠানের উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সেবার মানোন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং নবনিযুক্ত দুই কর্মকর্তার সফলতা ও সুস্বাস্থ্য কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর