সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম
তাহিরপুরে আটক নাসির বিড়ি’র হদিস মিলছে না, প্রশ্নের মুখে মাদক নির্মূল ঐক্য পরিষদ। আ:লীগের মিছিলের মামলায়,সাংবাদিক, যুবদল কর্মী, শিক্ষক ও ওমরাহ পালনরত ব্যক্তির নাম থাকায় উঠছে নানা প্রশ্ন। বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ বগুড়ায় মৎস্য হ্যাচারি মালিক কল্যাণ সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি  ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মহার্ঘ ভাতা নয়,পে-স্কেলই হবে ধৈর্য্য ধরতে বললেন অর্থ উপদেষ্টা।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ১৫২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

নাটোর জেলা প্রতিনিধি।

মহার্ঘ ভাতা নয়. পে স্কেল বাস্তবায়নের দিকে এগুচ্ছে বর্তমান সরকার। তবে ভালো কিছু পাবার জন্য কর্মকর্তা-কর্মচারীদের অপেক্ষা করতে বললেন অর্থ উপদেষ্ঠা ড.সালেহ উদ্দিন আহম্মদ। তিনি বলেন,দশ-বারো বছর পর এটা বাস্তবায়নে কমিশন করা হয়েছে। অনেক ক্যালকুলেশন,রিভিশন করতে হচ্ছে। কমিশন আন্তরিকভাবে কাজ করছে। কাজ শেষে তারা প্রস্তাবনা জমা দেবেন। তারপর বাস্তবায়ন। অনেক কিছুই ভাবতে হচ্ছে। থেকে বড় বিষয় অর্থের যোগান। হতাশ না হয়ে সবাইকে ধৈর্য্য ধরতে হবে।
গণভোট বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গণভোট সংস্কারের পক্ষে। জনগনের ইচ্ছার প্রতিফলন ঘটাতে গণভোটে অংশ নিতে হবে। আমরা সংস্কার কার্যক্রম অনেকটা এগিয়ে দিয়েছি। পরবর্তী সরকারের সংস্কার কার্যক্রমকে সাপোর্ট দিতে গণভোট।
গুরুদাসপুর উপজেলা মিনি ষ্টেডিয়াম পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে সালেহ উদ্দিন বলেন,এ স্টেডিয়াম খেলাধুলাসহ এলাকার সংস্কৃতি,কৃষ্টি,কালচার বিকাশ ঘটাতে সহায়তা করবে।
শুক্রবার (১৬ জানুয়ারী) বিকাল ৫ টার দিকে নাটোরের গুরুদাসপুর উপজেলা মিনি স্টেডিয়াম পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবারে অর্থ উপদেষ্টা ড.সালেহ উদ্দিন আহম্মদ এসব কথা বলেন।
এসময় মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ বিভাগের সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব জনাব মো: শাহরিয়ার কাদের সিদ্দিকী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও রাজশাহীর বিভাগীয় কমিশনার ড.আ.ন.ম.বজলুর রশীদ,নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ উপস্থিত ছিলেন।
এর আগে অতিথিরা রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মান প্রকল্প অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর