সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম
তাহিরপুরে আটক নাসির বিড়ি’র হদিস মিলছে না, প্রশ্নের মুখে মাদক নির্মূল ঐক্য পরিষদ। আ:লীগের মিছিলের মামলায়,সাংবাদিক, যুবদল কর্মী, শিক্ষক ও ওমরাহ পালনরত ব্যক্তির নাম থাকায় উঠছে নানা প্রশ্ন। বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ বগুড়ায় মৎস্য হ্যাচারি মালিক কল্যাণ সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি  ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মাতৃভাষা শহীদদের স্মরণে মৌলভীবাজারে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১৬৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।

জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) জেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় বলেন, “বাংলাদেশের ইতিহাসে ইসলামপন্থীদের অবদান অপরিসীম। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারিতে তমদ্দুন মজলিশের অগ্রণী ভূমিকা তার স্পষ্ট প্রমাণ। ডাকসুর তৎকালীন জিএস ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আযম মাতৃভাষার দাবিতে স্মারকলিপি প্রদান করেছিলেন, যা জাতিকে যথাযথভাবে জানানো হয়নি।”

তিনি আরও বলেন, “চব্বিশে জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানানো অত্যন্ত জরুরি। ভাষার মর্যাদা রক্ষায় আমাদের সক্রিয় ভূমিকা রাখা প্রয়োজন। আজও বিচার বিভাগ ও বড় প্রতিষ্ঠানগুলোতে ইংরেজির প্রাধান্য দেখা যায়; তাই বাংলা ভাষার সর্বস্তরে প্রয়োগ নিশ্চিত করতে হবে।”

জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলীর উপস্থাপনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা মজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি মোঃ আলাউদ্দিন শাহ, মাওলানা হারুনুর রশিদ তালুকদার, আজিজ আহমদ কিবরিয়া, সৈয়দ তারেকুল হামিদ, হাফেজ মাওলানা তাজুল ইসলাম, মোঃ ফখরুল ইসলাম, আব্দুল কুদ্দুস নোমান প্রমুখ।

আলোচনা সভার শেষে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর