বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীবরদীতে বিভিন্ন শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মনীষা আহমেদ রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১, উদ্ধার ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল মাহারাম নদীর খেয়া ঘাটে চাঁদাবাজি বন্ধের পর সাংবাদিকদের হুমকি ও অশালীন আচরণের অভিযোগ ঝিনাইগাতীতে ব্র্যাক স্বপ্নসারথি কিশোরীদের হাঁস-মুরগি পালন ও টিকাদান বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত ৩ নং নলকুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী কাওসার আহমেদ ময়মনসিংহ শিক্ষা বোর্ডে আইটি শাখায় বিভাগীয় প্রধান মনোয়ারুল ইসলাম কর্তৃক আয়োজিত ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হলো চেয়ারম্যান ও সচিব মহোদয়কে শ্রীবরদীতে তামাক নিয়ন্ত্রণে উপজেলা টাস্কফোর্স কমিটির চতুর্থ সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস নিখোঁজ সংবাদ মোনায়েম শাহ বাজারে অভিযান:মাছের প্রজেক্ট থেকে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মুরগির নাড়িভুঁড়িসহ বহনকারী গাড়ি জব্দ!

মাদকাসক্ত, ছিনতাই, চুরি ও জুয়ার বিরুদ্ধে রাজশাহীতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ৮৯ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

মাদকাসক্ত, ছিনতাই, চুরি ও জুয়ার বিরুদ্ধে রাজশাহীতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত,
মাসুদ আলী পুলক রাজশাহী ব্যুরো:-
আজ শুক্রবার রাজশাহী মহানগরী রাজপাড়া থানা,এলাকায়।
মাদক, চুরি ছিনতাই কারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজশাহী মহানগরীর তেঁরোখাদিয়া স্টেডিয়াম চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নতুন বিল শিমলা ও তেরখাদিয়া স্থানীয় যুবসমাজ ও ছাত্র সমাজের উদ্যোগে শুক্রবার বাদ জুম্মা এ এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
আজ শুক্রবার রাজশাহী মহানগরী রাজপাড়া থানা, এলাকায় সোয়া দুইটা থেকে তিনটা পর্যন্ত মোট ৪৫ মিনিট এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং মাদক নির্মূলে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক হুমায়ুন, সাংবাদিক ও মানবাধিকার নেতা, মাসুদ আলী (পুলক) যুবদল নেতা, শুভ, ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মাসুম,অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা, এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা গাজীউল ইসলাম, রাজপাড়া থানার সাব ইন্সপেক্টর তরিকুল ইসলাম, যুবনেতা, রেজাউল করিম বাবু, প্রমোখ, সহ দুই শতাধিক সুশীল যুবক ও ছাত্র কর্মজীবী পেশাজীবী সহ উপস্থিত এলাকাবাসী ওই মানববন্ধনে উপস্থিত হতে দেখা যায়।
বক্তারা বলেন, মাদককারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ার কারণেই সমাজে মাদকের বিস্তার ঘটছে। দ্রুত কঠোর পদক্ষেপ গ্রহণ না করলে তরুণ প্রজন্ম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদক নির্মূলে প্রশাসন কার্যকর ভূমিকা না নিলে কঠোর আন্দোলনের পথে নামতে বাধ্য হবে এলাকাবাসী,
নেশাগ্রস্ত উঠতি বয়সী ও নেশাগ্রস্ত যুবক দের জন্য, তেরোখাদিয়া বিভাগীয় স্টেডিয়াম, মহিলা কমপ্লেক্স গেট, বন্ধ গেট, চিন্তাই, চুরি, রাহাজানি, চাঁদাবাজি দিন দিন বেড়েই চলেছে। অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী ও পথচারীরা।
এই সকল চুরি ছিনতাই চাঁদাবাজি বন্ধের জন্য, রাজশাহী আরএমপি পুলিশ কমিশনার ও সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর