মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রথম বিসিএসে তথ্য ক্যাডার, দ্বিতীয় প্রচেষ্টায় ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে ৩৫তম—ঢাবি পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর অনন্য সাফল্য মরা চেলা নদীতে অবৈধ বালু উত্তোলন: হুমকিতে জনপদ, দ্রুত ব্যবস্থা চাইলেন আলহাজ্ব মোহাম্মদ নুরুল হক প্রথম বিসিএসেই ৪৭তম পশুসম্পদ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত: নওগাঁর মাহবুবুর আলমের অনন্য সাফল্য সরকারি বিশ্ববিদ্যালয়ে সুযোগ হয়নি, কোচিংও করেননি—দিনে চাকরি, রাতে পড়াশোনা; প্রথম চেষ্টাতেই ৪৬তম বিসিএসে আনসার ক্যাডার মুনএমের অনন্য সাফল্য দুইবার ভাইভায় ব্যর্থতা, অবশেষে ৪৭তম বিসিএসে কৃষি ক্যাডার: মেধাতালিকায় ২৮তম খালিদ হাসান (বাপ্পী) দুইবার ভাইভায় ব্যর্থতা, শারীরিক অসুস্থতাকেও হার মানিয়ে ৪৭তম বিসিএসে কৃষি ক্যাডার: মেধাতালিকায় ২৮তম খালিদ হাসান (বাপ্পী) দুইবার ভাইভায় ব্যর্থতা, শারীরিক অসুস্থতাকেও হার মানিয়ে ৪৭তম বিসিএসে কৃষি ক্যাডার: মেধাতালিকায় ২৮তম খালিদ হাসান (বাপ্পী) দুইবার ভাইভায় ব্যর্থতা, শারীরিক অসুস্থতাকেও হার মানিয়ে ৪৭তম বিসিএসে কৃষি ক্যাডার: মেধাতালিকায় ২৮তম খালিদ হাসান (বাপ্পী) দুইবার ভাইভায় ব্যর্থতা, শারীরিক অসুস্থতাকেও হার মানিয়ে ৪৭তম বিসিএসে কৃষি ক্যাডার: মেধাতালিকায় ২৮তম খালিদ হাসান (বাপ্পী) প্রথম বিসিএসেই স্বাস্থ্য ক্যাডার: মানুষের সেবার স্বপ্ন পূরণ করলেন ডা. তানজিয়া সাইফুল তৃপ্তি

মুন্সীবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন বিশিষ্ট সমাজসেবক সৈয়দ এনামুল হক।

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ৭২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

মুন্সীবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন বিশিষ্ট সমাজসেবক সৈয়দ এনামুল হক

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন। মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ৩নং মুন্সীবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন সমাজসেবামূলক কর্মকাণ্ড ও উন্নয়ন ভাবনায় পরিচিত মুখ সৈয়দ এনামুল হক। ইতোমধ্যে তাঁর প্রার্থিতা ঘিরে স্থানীয় জনগণের মধ্যে আগ্রহ ও আলোচনা সৃষ্টি হয়েছে।
সৈয়দ এনামুল হক বর্তমানে ফ্রান্সে অবস্থান করলেও দেশের প্রতি তাঁর গভীর টান ও এলাকার উন্নয়নে কাজ করার আগ্রহ দীর্ঘদিনের। তিনি জানান, নির্বাচনকে সামনে রেখে নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ ও গণসংযোগে অংশ নেবেন।
স্থানীয়দের মতে, সৈয়দ এনামুল হক একজন সৎ, বিনয়ী ও জনবান্ধব ব্যক্তি হিসেবে এলাকায় সুপরিচিত। প্রবাসে থেকেও তিনি বিভিন্ন সময় সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন। তাঁর এই মানবিক উদ্যোগ ও উন্নয়নমুখী চিন্তাভাবনা তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে বলে মনে করেন অনেকে।
প্রার্থী সৈয়দ এনামুল হক বলেন, “মুন্সীবাজার ইউনিয়ন দীর্ঘদিন ধরে অবহেলিত। আমি নির্বাচিত হতে পারলে এই ইউনিয়নকে একটি আধুনিক ও পরিকল্পিত মডেল ইউনিয়নে রূপান্তর করাই হবে আমার প্রধান লক্ষ্য।” তিনি আরও জানান, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে রাস্তাঘাটের বেহাল অবস্থা দূরীকরণ, অসমাপ্ত উন্নয়নকাজ সম্পন্ন এবং নতুন অবকাঠামো নির্মাণে তিনি অগ্রাধিকার দেবেন।
তিনি বলেন, “প্রত্যেকটি ওয়ার্ডকে সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন করা হবে। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে একটি বাসযোগ্য ও আধুনিক ইউনিয়ন গড়ে তুলতে চাই।”
সৈয়দ এনামুল হক আরও উল্লেখ করেন, একটি উন্নত ও মডেল ইউনিয়ন গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। তিনি এলাকাবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন এবং ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাঁকে নির্বাচিত করে জনসেবার সুযোগ দেওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Posts

Recent Comments

No comments to show.