সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম
তাহিরপুরে আটক নাসির বিড়ি’র হদিস মিলছে না, প্রশ্নের মুখে মাদক নির্মূল ঐক্য পরিষদ। আ:লীগের মিছিলের মামলায়,সাংবাদিক, যুবদল কর্মী, শিক্ষক ও ওমরাহ পালনরত ব্যক্তির নাম থাকায় উঠছে নানা প্রশ্ন। বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ বগুড়ায় মৎস্য হ্যাচারি মালিক কল্যাণ সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি  ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

রহনপুরে পুনর্ভবা ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

শাহীন আলম, স্টাফ রিপোর্টারঃ / ১৮২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

শাহীন আলম, স্টাফ রিপোর্টারঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে পুনর্ভবা ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর ) সকালে রহনপুর মেডিকেল মোড়ে অবস্থিত “পুনর্ভবা ডায়াবেটিস সেন্টার” প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ডায়াবেটিস পরীক্ষা কার্যক্রম পরিচালিত হয় এমবিবিএস বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে।
কেন্দ্রে সপ্তাহে দুই দিন (রবিবার ও সোমবার)এমবিবিএস ডাক্তার দ্বারা আউটডোর সেবা প্রদান করা হবে, যার ফি নির্ধারণ করা হয়েছে মাত্র ৪০ টাকা। এছাড়া প্যাথলজি, ইসিজি, ইকো, এক্স-রে, আল্ট্রাসনোগ্রাফি, উন্নত অ্যানালাইজার, সেল কাউন্টার ও হরমোন পরীক্ষার সুবিধাও থাকবে।
নিয়মিত চিকিৎসা সেবার অংশ হিসেবে—
প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোঃ মিনহাজুল ইসলাম, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডা. তাওহিদা ইয়াসমিন,
প্রতি শুক্রবার ও মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেডিসিন বিশেষজ্ঞ ডা. আহমেদ শিতাব,
প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আল্ট্রাসনো করবেন ডা. সুমাইয়া বিনতে মোজাম্মেল,
প্রতি মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা ও শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হাড়জোড় বিশেষজ্ঞ ও সার্জন ডা. মোঃ আসেম আলী,
শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আল্ট্রাসনো করবেন ডা. মোঃ কাওসার আলী,
প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চিকিৎসা দেবেন মেডিসিন, মা ও শিশু, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ বিশেষজ্ঞ ডা. মোঃ শাহাবুব হাসান,
এবং প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রোগী দেখবেন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হাঁপানি রোগ অভিজ্ঞ ডা. এ আর তৌহিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুনর্ভবা ডায়াবেটিস সেন্টারের নির্বাহী পরিচালক আমিরুল মুমিন, চেয়ারম্যান মোঃ শিহাব আলী, ম্যানেজার মাহফুজুর রহমান নাদিম, ডাক্তার শাহাবুব হাসান, ডা. আসেম আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর