রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত কর্ণফুলীর গ্রাসে চন্দ্রঘোনার পাঁচ পাড়া, ঘর হারানোর শঙ্কায় হাজারো মানুষ কাটগড়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উত্তাল জনমত: ‘পিচ্ছি মনি’কে ঘিরে প্রশ্ন, প্রশাসন কেন নীরব? বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ তাহিরপুরে ভারতীয় বিড়ি উদ্ধার, অভিযুক্ত কুদ্দুসের খোঁজে পুলিশ ৬৬ মামলা, ৭০১ আসামি—তবুও থামেনি যাদুকাটার অবৈধ বালু উত্তোলন খেলাপি ঋণ কমানোই বড় চ্যালেঞ্জ, ঋণ আদায়ে জোর দিতে হবে: গভর্নর শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত জাঙ্গালহাটিতে ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য প্রশাসনের অভিযানেও পুরোপুরি বন্ধ হয়নি বালু উত্তোলন, বাড়ছে নদীভাঙন

রাজশাহীর গোদাগাড়ীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত: চারজনের কারাদণ্ড

প্রতিবেদকের নাম / ১০৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২১ জুন, ২০২৬

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহীঃ
রাজশাহীর গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযানে চার মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (২০ জুন) রাত ৯টার দিকে গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের গোলায় গুড়িপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত সাজা প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামসুল ইসলাম। এ সময় গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুর রহমান, পরিদর্শক (তদন্ত) মোঃ মোমিনুল ইসলামসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।
দণ্ডপ্রাপ্তরা হলেন— গোদাগাড়ী উপজেলার আজিমুদ্দিনের ছেলে মোঃ কাজিম উদ্দিন (৪৫), মৃত সোহজুদ্দীনের ছেলে মোঃ এমদাদুল হক (৪০), মুলকি এলাকার শফিকুলের ছেলে মোঃ শামীম (২১) এবং শাহীনুল আলীর ছেলে মোঃ শাহাদত ওরফে শাওন (২৫)।
আদালত সূত্রে জানা যায়, মোঃ কাজিম উদ্দিন ও মোঃ শাহাদতকে ৪ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মোঃ এমদাদুল হক ও মোঃ শামীমকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে প্রত্যেককে ১ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়, যা তারা পরিশোধ করেছেন।
পরে আইনি প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্ত চারজনকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর