বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান দোয়ারাবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে জোরালো পদক্ষেপের আহবান প্রান্তিক কৃষকের সক্ষমতা বৃদ্ধিতে ভার্মি কম্পোস্ট তৈরিতে হাতে কলমে প্রশিক্ষণ দিলেন ব্রাক ডিমলায় স্বপ্নের রামডাংগা সামাজিক সংগঠন এর নলকূপ বিতরন। সিলেট রেঞ্জের সেরা ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত শেরপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী আনিস-উজ-জামান শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা প্রচার অভিযান 

রাজশাহী জেলার গোদাগাড়ী থানা পুলিশ কর্তৃক চুরি হওয়া স্বর্ণালংকার ও ১৪,০০০/-(চৌদ্দ হাজার) টাকা উদ্ধারসহ ২ জন গ্রেফতার;

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ৭৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

মোঃ সুজন আহাম্মেদ, বিভাগীয় চিফ রাজশাহীঃ

আজ ১৫ মার্চ ২০২৬ খ্রি. রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কালিয়াঘাটা দাসপাড়া গ্রাম হতে রাত ০১:৪০ টায় দুইজন চোরকে চুরি হওয়া স্বর্ণালংকার ও ১৪,০০০/-(চৌদ্দ হাজার) টাকাসহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার গোদাগাড়ী থানা পুলিশ।

গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয়ের নাম যথাক্রমে ১। মোঃ মুরশেদ আলী আকাশ (২৫), ২। মোসাঃ জয়নব সিফা (২৩)। মোঃ মুরশেদ আলী আকাশ রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কালিয়াঘাটা দাসপাড়া গ্রামের মোঃ মনিরুল ইসলামের পুত্র এবং মোসাঃ জয়নব সিফা একই থানার একই গ্রামের প্রবাসী মোঃ মারুফ আলীর স্ত্রী।

ঘটনাসূত্রে জানা যায়, গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ মুর্শেদ আলী আকাশ এবং অভিযুক্ত মোসাঃ জয়নব সিফাদ্বয় পরস্পর প্রতিবেশী। অভিযুক্ত মোঃ মুর্শেদ আলী আকাশ পেশায় একজন গাড়ীর হেলপার এবং অভিযুক্ত মোসাঃ জয়নব সিফা বাদির ছেলে প্রবাসী মো: মারুফ আলীর স্ত্রী। অভিযুক্তদ্বয় পাশাপাশি বাড়িতে বসবাস করায় তাদের মধ্যে কথোপকথোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক তৈরি হয়। একপর্যায়ে অভিযুক্তদ্বয় পরিকল্পিতভাবে গত ১৩/০৩/২০২৬ খ্রি. রাত ০৮.০০ ঘটিকার সময় বাদী মোঃ আব্দুল মতিন (৫৮), পিতা-মৃত আব্দুর রাজ্জাক, সাং-বালিয়াঘাটা, ইউনিয়ন-বাসুদেবপুর, থানা-গোদাগাড়ি, জেলা-রাজশাহী ও তার স্ত্রী বাড়ীর পার্শ্বের মসজিদে তারাবির নামাজের জন্য বাড়ির বাহিরে অবস্থানকালে অভিযুক্ত মোঃ মুর্শেদ আলী আকাশ সংগোপনে বাদীর বাড়িতে প্রবেশ করে রাত ০৮.০০ ঘটিকা হতে রাত ০৯.০০ ঘটিকার মধ্যে অভিযুক্ত মোসাঃ জয়নব সিফাসহ বাদীর শয়নকক্ষে থাকা বাক্স ও আলমারী হতে বিভিন্ন ধরনের স্বর্ণের গ্রহনা এবং নগদ টাকা চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় মোঃ আব্দুল মতিন বাদী হয়ে গোদাগাড়ী থানায় মামলা নং-২১, তারিখ-১৫/০৩/২০২৬ খ্রি., ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড দায়ের করেন। যার পরিপ্রেক্ষিতে গোদাগাড়ী থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে; গোদাগাড়ী থানাধীন কালিয়াঘাটা দাসপাড়া গ্রাম হতে রাত ০১:৪০ ঘটিকায় দুইজন চোরকে চুরিকৃত স্বর্ণালংকার ও ১,৯৪,০০০/-(এক লক্ষ চুরানব্বই হাজার) টাকার মধ্যে অভিযুক্ত মোঃ মুরর্শেদ আলী আকাশের বসত বাড়ির ছাদের স্টোর রুম হতে ০১ জোড়া স্বর্ণের বালা, ০৩ টি স্বর্ণের চেইন, ০৪ জোড়া কানের দুল, ০৫ টি স্বর্ণের আংটি এবং ০১ জোড়া চাদির নুপুর এবং অভিযুক্ত মোসাঃ জয়নব সিফার নিকট হতে ১৪,০০০/-(চৌদ্দ হাজার) টাকা উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।
এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ মুরর্শেদ আলী আকাশ ও মোসাঃ জয়নব সিফাদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর