রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম
শেরপুর শহরের পাশেই ৩ যুগ ধরে কাঁচা সড়ক, দুর্ভোগে তালুকপাড়ার হাজারো মানুষ শেরপুর শহরের পাশেই ৩ যুগ ধরে কাঁচা সড়ক, দুর্ভোগে তালুকপাড়ার হাজারো মানুষ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত কর্ণফুলীর গ্রাসে চন্দ্রঘোনার পাঁচ পাড়া, ঘর হারানোর শঙ্কায় হাজারো মানুষ কাটগড়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উত্তাল জনমত: ‘পিচ্ছি মনি’কে ঘিরে প্রশ্ন, প্রশাসন কেন নীরব? বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ তাহিরপুরে ভারতীয় বিড়ি উদ্ধার, অভিযুক্ত কুদ্দুসের খোঁজে পুলিশ ৬৬ মামলা, ৭০১ আসামি—তবুও থামেনি যাদুকাটার অবৈধ বালু উত্তোলন খেলাপি ঋণ কমানোই বড় চ্যালেঞ্জ, ঋণ আদায়ে জোর দিতে হবে: গভর্নর শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্তৃক একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১৫৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহীঃ

গতকাল ১২/০১/২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক ০১.৩০ ঘটিকায় রাজশাহী মহানগরের শাহ্‌মখদুম থানাধীন সিলিন্দা বটতলা এলাকায় ৩/৪ জনের একদল ছিনতাইকারী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে মহানগর ডিবি পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।

ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার সময় ঐখানে অবস্থিত আওয়ামী লীগের অফিসের সামনে কিছু একটা ফেলে দিয়ে আম বাগানের ভিতর দিয়ে দৌড়ে পালিয়ে যায়। ডিবি পুলিশের টিম স্থানীয় নাইট গার্ডদের সাথে নিয়ে আওয়ামী লীগ অফিসের পূর্ব পার্শ্বে ফাঁকা স্থান তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল এবং ০২ (দুই) রাউন্ড গুলিসহ ১টি ম্যাগাজিন উদ্ধার করে। পিস্তলের গায়ে ইংরেজিতে “MADE IN USA” লেখা রয়েছে।

পালিয়ে যাওয়া ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর