বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
শেরপুরে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক পুলিশ হেফাজতে এসএসসি ফলে সাফল্য-হতাশার মিশ্র চিত্র: পাস ৬২.২৫ শতাংশ, জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন, ফেল প্রায় ৭ লাখ শ্রীবরদীতে সড়কের দুই পাশে ১০০ বৃক্ষ রোপণ তথ্য চাইতে আসা গ্রাহকের সাথে অশালীন আচরণ ও হুমকির অভিযোগ, সুনামগঞ্জ পিডিপি’র দুই কর্মকর্তার বিরুদ্ধে। এসএসসির ফলাফলে তাহিরপুরের চরম বিপর্যয়, পাসের হার মাত্র ৪১.১৮ শতাংশ। শেরপুর সীমান্তে বিজিবির রাতভর অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ মাটির মা ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত। ঝিনাইগাতীর রাংটিয়া আপন শিক্ষা পরিবারে এসএসসিতে সাফল্য,পাসের হার ৯৩.১০% ঝিনাইগাতীর রাংটিয়া আপন শিক্ষা পরিবারে এসএসসিতে সাফল্য, পাসের হার ৯৩.১০% ঝিনাইগাতী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ফলাফলে হতাশা, ঐতিহ্য ফেরাতে সম্মিলিত উদ্যোগের আহ্বান

রাজশাহী-১ আসনে বিএনপি প্রার্থী শরিফ উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১৬২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহীঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী-১ (গোদাগাড়ী ও তানোর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্বাচন কমিশনের নির্দেশে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক কামরুন নাহারের স্বাক্ষরিত নোটিশটি গত সোমবার প্রার্থীর কাছে পৌঁছানো হয়। নোটিশে বুধবার সকাল ১১টা ২০ মিনিটে স্বশরীরে আদালতে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশ সূত্রে জানা যায়, অভিযোগ অনুযায়ী বিএনপি প্রার্থী শরিফ উদ্দিন মন্ডুমালা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে অটোরিকশা ও সিএনজি চালকদের মাঝে একটি করে চাদর, মাফলার এবং ধানের শীষ প্রতীকযুক্ত পতাকা বিতরণ করেন।
নির্বাচন কমিশনের মতে, এ ধরনের কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা-২০২৫ এর ৪ নম্বর বিধির সরাসরি লঙ্ঘন।

এ বিষয়ে আদালতের নির্দেশ অনুযায়ী নির্ধারিত দিনে হাজির হয়ে প্রার্থীকে নিজের অবস্থান ব্যাখ্যা করতে হবে।
নোটিশের অনুলিপি রাজশাহীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আখতারের কাছে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর