বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি নির্বাচিত হলেন বিপ্লব হোসেন বাপ্পি জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কোন্নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ টাওয়ার হ্যামলেটস কেয়ারারস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘মধ্যাহ্নভোজ ও ভর্তা পার্টি’ স্বপ্ন থেকে সাফল্যে:ভালোবাসা, ত্যাগ আর অধ্যবসায়ে ৪৭ তম বিসিএস একই ক্যাডারে স্বামী- স্ত্রী অনন্য অর্জন কৃষকের ছেলের স্বপ্নপূরণ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফুল ইসলাম ৪৭তম বিসিএসে জেনারেল এডুকেশন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত শ্রীবরদীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ মাদারীপুরের শিবচরের কৃতি সন্তান ইমরান ৪৭ তম বিসিএস (কৃষি) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কুমিল্লার চৌদ্দগ্রামের কৃতি সন্তান সৌরভের স্বপ্নজয়-৪৬ তম বিসিএস কৃষি ক্যাডারে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে সুপারিশপ্রাপ্ত সিলেটের প্রিয়ন্তী সুনামগঞ্জ শান্তিগঞ্জ উপজেলায় ট্যালেন্ট ফুল বৃত্তি অর্জন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্সকে জেলা প্রশাসন, শেরপুরের বিদায় সংবর্ধনা

রূপগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নারী ও গণপিটুনিতে অভিযুক্ত ছিনতাইকারী নিহত

বি এম আবুল হাসনাত, স্টাফ রিপোর্টার: / ১৩৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

বি এম আবুল হাসনাত, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ৪নং ওয়ার্ডের কেরাবো সড়কের মোড়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক নারী ও গণপিটুনিতে ছিনতাইকারী ঘটনাস্থলে নিহত হয়। গতকাল ১৬জানুয়ারি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার ২নম্বর ওয়ার্ডের বাবুল হোসেনের স্ত্রী গৃহবধূ আমেনা বেগম বাড়ি ফেরার পথে কেরাবো রাস্তার মোড়ে ২/৩ সদস্যের ছিনতাইকারীর কবলে পড়ে। এসময় ছিনতাইকারীরা গৃহবধূর গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন গৃহবধূ আমেনা বেগম ছিনতাইকারীদের একজনকে যাপটে ধরে ডাক-চিৎকার করে। সুযোগমতো ওই ছিনতাইকারী আমেনা বেগমের গলায় ছুরিকাঘাত করে। আমেনা বেগম মাটিতে লুটে পড়ে। একপর্যায়ে আশপাশের লোকজন ছুটে এসে ছিনতাইকারীকে গণপিটুনি দেয়। গণপিটুনিতে ঘটনাস্থলে ছিনতাইকারী দলের সদস্য অজ্ঞাত এক যুবক(২৫) নিহত হয়। পরে আমেনা বেগমকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রূপগঞ্জ থানা ওসি মোঃ সবজেল হোসেন বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর