শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন ঝিনাইগাতীতে অবৈধ পলিথিনবিরোধী অভিযান, ব্যবসায়ীকে জরিমানা রাবিতে নতুন দুই অ্যাম্বুলেন্স উদ্বোধন, জরুরি চিকিৎসাসেবা আরও গতিশীল করার উদ্যোগ, আইসিইউ চালুর সম্ভাব্যতা যাচাই তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু। বিশ্ব ফিজিওথেরাপি দিবসের আলোচনা সভায় বক্তারা ফিজিওথেরাপি পেশার স্বীকৃতি ও রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন বাস্তবায়নের দাবি ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শনে জেলা প্রশাসক রাউজানে বেপরোয়া চাঁদের গাড়ির এক্সিডেন্ট থেকে অল্পের জন্যে বেঁচে গেল মাদ্রাসা শিক্ষক র‌্যাব-৭ অধিনায়কের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের বাকৃবির নবনিযুক্ত উপাচার্যকে বাংলাদেশ ফিসারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন ও কৃষিবিদ আনোয়ার পারভেজের শুভেচ্ছা

রূপগঞ্জে বোরো ফসল আবাদে ব্যস্ত কৃষকেরা

বি এম আবুল হাসনাত, স্টাফ রিপোর্টার: / ১৬৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

বি এম আবুল হাসনাত, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বোরো মৌসুমে বোরো ধান চাষাবাদে ব্যস্ত সময় পার করছে কৃষকেরা।
সাধারণত নভেম্বর-ডিসেম্বরে বীজ বপন ও জানুয়ারি-ফেব্রুয়ারিতে চারা রোপণ করে এপ্রিল-মে মাসে বোরো ফসল কাটা হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কৃষকেরা কেউ ধানের ছোট চারা রোপণ করছে, কেউ জমি চাষ করছে, কেউ জমি চাষাবাদের জন্য প্রস্তুত করছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিরলস পরিশ্রম করে মাঠে ফসল ফলাতে ব্যস্ত সময় পার করছে কৃষকেরা।
বর্তমানে ব্রি-১০১, ব্রি-১০৪, ব্রি-১০৭,আমন-১০৩ জাতের ধান বেশি রোপণ করছে কৃষকেরা। ভালো বীজ থেকে প্রায় ১৭-২৫ মণ পর্যন্ত ধান পাওয়া যায়।
হাউলীপাড়া গ্রামের কৃষক খোরশেদ আলম জানান, এবারের মৌসুমে তিনি ২ বিঘা জমিতে বোরো ধান আবাদ করেছেন। সবকিছু ঠিক থাকলে ৪০ মন ধান পাওয়ার আশাবাদী তিনি।
রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়ন দড়িকান্দি ব্লকের এসএএও সাগর পোদ্দার বলেন, এই ব্লকে এবার প্রায় ৬৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হচ্ছে। আমরা কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদের পরামর্শ ও প্রযুক্তি সম্পর্কে অবহিত করছি।
উপজেলা কৃষি অফিসার আফরোজা সুলতানা বলেন, এ বছর ৫০০০ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে। কৃষি অফিস থেকে কৃষকদের সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। ৫০০ কৃষককে বিনামূল্যে উন্নত বীজ ও সার প্রদান করা হয়েছে। আশা করছি এবছর বোরো ফসল চাষাবাদ করে কৃষকেরা লাভবান হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর