রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা, ড্রেজার মেশিন আটক। তাহিরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে সম্পন্ন হলো সাংবাদিককন্যা মমতা আক্তার জুঁইয়ের বিবাহ। উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী রাজশাহীতে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু “দুই বিসিএসে নন-ক্যাডার, ব্যাংক চাকরি, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সহকারী পরিচালক পদ পেরিয়ে ৪৬তম বিসিএসে শিক্ষা ক্যাডারে জুয়েল মিয়ার স্বপ্নপূরণ; ৫০ তম বিসিএসের লিখিতেও সফল” ১৪ বছরের শিশুকে ১৮ বছর দেখিয়ে মামলায় জড়ানোর অভিযোগ, তাড়াশে চাঞ্চল্য যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক সম্রাট চিট রাসেল এখনো অধরা, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক, মানিলন্ডারিং তদন্তের দাবি জোরালো তাহিরপুরে উৎসবমুখর পরিবেশে কলাগাঁও বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন। লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাংচুর লুটপাট ও জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম / ১০১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মীর মোশারফ হোসেন নামের এক ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট এবং মিথ্যা মামলা দায়ের ও ক্রয়কৃত জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ওই ব্যবসায়ীসহ পরিবারের সদস্যরা । শনিবার দুপুরে উপজেলার মঠেরঘাট এলাকায় অবস্থিত রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে হামলাকারী মিলন ভূঁইয়াদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে এই সংবাদ সম্মেলন করেন তারা ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভুক্তভোগী মীর মোশাররফ হোসেন, মোসাঃ মাসুদা, রুম্পা, রিপা এবং আব্দুর রহমান হুজাইফী।

​সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করে জানান, ব্যবসায়ী মীর মোশারফ হোসেন রূপসী মীর বাড়ি এলাকার মিলন ভুইয়ার কাছ থেকে ২ শতাংশ জমিক্রয় করে চারতলা একটি বিল্ডিং তৈরি করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। ওই জমি এবং বাড়ি দখলের চেষ্টা চালিয়ে আসছিল বিক্রিত জমির দাতা মিলন ভুইয়া ও তার লোকজন।
কয়েকদিন আগে মিলন ভূঁইয়া ও তাঁর সহযোগীরা অন্যায়ভাবে তাঁদের বাড়িঘরে অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা ঘরের আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করার পাশাপাশি ব্যাপক লুটপাট চালায়। একই সাথে তারা ভুক্তভোগীদের ক্রয় কৃত জমি ফের জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। হামলাকারীরা উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধেই মিথ্যা মামলা দায়ের করেছেন।
​ব্যবসায়ী মীর মোশারফ হোসেন তীব্র ক্ষোভ ও আতঙ্ক প্রকাশ করে বলেন, “এই বর্বরোচিত হামলার পর থেকে বর্তমানে আমি এবং আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।” তিনি প্রশাসনের কাছে অবিলম্বে ঘটনার মূল হোতা মিলন ভূঁইয়াসহ এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত সকল অপরাধীকে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর