শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
১৪ বছরের শিশুকে ১৮ বছর দেখিয়ে মামলায় জড়ানোর অভিযোগ, তাড়াশে চাঞ্চল্য যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক সম্রাট চিট রাসেল এখনো অধরা, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক, মানিলন্ডারিং তদন্তের দাবি জোরালো তাহিরপুরে উৎসবমুখর পরিবেশে কলাগাঁও বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন। লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত তাহিরপুরে ডেভিলের হামলায় জেলা ছাত্রদলের সাবেক সদস্য আহত। জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। যুগ যুগ ধরে কাঁচা রাস্তা, হাঁটু পানিতে বন্দি ঘাগড়া পুটল পাড়া:হাজারো মানুষের দুর্ভোগ সুনামগঞ্জে পুলিশের অভিযানে ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও দুটি নৌকা জব্দ। ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে থানায় মামলা দায়ের, আসামে গ্রেপ্তার হওয়ায় তদন্তভার ডিবিতে হস্তান্তরের দাবী। মহারশি নদীতে ডুবে প্রাণ হারানো ইদ্রিস আলীর পরিবারে (ইউএনও)আল-আমীনের মানবিক সহায়তা: ২৫ হাজার টাকার চেক ও শুকনা খাবার প্রদান

১৪ বছরের শিশুকে ১৮ বছর দেখিয়ে মামলায় জড়ানোর অভিযোগ, তাড়াশে চাঞ্চল্য

প্রতিবেদকের নাম / ২০ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

তাড়াশ প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ৩ নম্বর সুগুনা ইউনিয়নের লালুয়ামাঝিরা গ্রামে দীর্ঘদিনের জমিজমা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক অপ্রাপ্তবয়স্ক শিশুকে প্রাপ্তবয়স্ক দেখিয়ে ফৌজদারি মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ঘটনা সূত্রে জানা যায়, মৃত মমতাজ উদ্দিনের উত্তরাধিকারীদের সঙ্গে ভুক্তভোগী পরিবারের পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ওই বিরোধের জের ধরেই প্রতিপক্ষ পরিকল্পিতভাবে তাদের বিরুদ্ধে একের পর এক হয়রানিমূলক পদক্ষেপ গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় অপ্রাপ্তবয়স্ক আব্দুল হাদীর প্রকৃত বয়স ১৪ বছর হওয়া সত্ত্বেও তাকে ১৮ বছর বয়সী হিসেবে উপস্থাপন করে একটি ফৌজদারি মামলায় অন্তর্ভুক্ত করা হয় বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে অনুসন্ধান করে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে খোঁজ নেওয়া হলে বিদ্যালয়ের সংরক্ষিত রেকর্ডে আব্দুল হাদীর ঘটনার সময়কার বয়স ১৪ বছর বলে জানা যায়। বিদ্যালয়ের নথিপত্রেও তার জন্মতারিখ ও বয়স সরকারি রেকর্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, একটি অপ্রাপ্তবয়স্ক শিশুকে প্রাপ্তবয়স্ক হিসেবে উপস্থাপন করে মামলায় জড়ানোর ঘটনাটি শুধু শিশুর অধিকার লঙ্ঘনের অভিযোগই নয়, বরং বিচারিক প্রক্রিয়াকে বিভ্রান্ত করারও একটি গুরুতর অভিযোগ। তাদের ভাষ্যমতে, জমিজমা-সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে এবং এর মাধ্যমে পরিবারটির ওপর মানসিক, সামাজিক ও আইনি চাপ সৃষ্টি করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সংশ্লিষ্ট প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নিরপেক্ষ তদন্ত, নথিপত্র যাচাই এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর