মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ছুটির আনন্দ মাটি হতে পারে! হোটেল রুমে ঢুকেই সেরে নিন এই ৫টি কাজ বিশ্বকাপ জয়ের দুই মাস পর স্পেনের কোচের পুরস্কার মিড ডে মিলের দুধ-পাউরুটি খেয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি ডেঙ্গু ঠেকাতে সচেতনতার আহ্বান, চট্টগ্রামে মহিলা সমাবেশ, সমবায় সদস্যদের মাঝে বিতরণ মশারি ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান আমির হোসেন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন পক্ষাঘাতে আক্রান্ত হয়ে ঘরে ১০ বছর ধরে শয্যাশায়ী ঝমেলার পাশে প্রশাসন, দেওয়া হচ্ছে হুইল চেয়ার ও ঘর সংস্কারের উদ্যোগ শ্রীবরদীতে উপজেলা পরিষদ অডিটোরিয়াম উদ্বোধন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ‎সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও অদৃশ্য কারনে উদ্ধার হয়নি স্কুলছাত্রী,আসামিরা অধরা। মানুষের হাতে যখন মানুষ নিরাপদ নয়

শাজাহানপুর উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে জিসাস বগুড়া জেলা কমিটির সৌজন্য সাক্ষাৎ ও সাংগঠনিক আলোচনা।

নিজস্ব প্রতিবেদক:- / ১৮৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:-

বগুড়া জেলার শাজাহানপুর উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সাংগঠনিক আলোচনা করেছেন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা ও চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

গত (১১ নভেম্বর) মঙ্গলবার অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম, দলীয় অবস্থান ও সামনের কর্মপরিকল্পনা নিয়ে গঠনমূলক আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ এনামুল হক শাহিন, সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক মোঃ হারেজ উদ্দিন হারেজ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুস সোবাহান পুটু। এছাড়াও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনায় নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া–৭ (গাবতলী–শাজাহানপুর) আসনে সাবেক সফল প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি, দিকনির্দেশনা ও করণীয় বিষয়ে বিস্তারিত মতবিনিময় করেন।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ঐক্যবদ্ধ নেতৃত্ব ও গণমানুষের সমর্থনে আগামীর আন্দোলন-সংগ্রামে বিএনপি পুনরায় জনগণের আস্থা অর্জন করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর