শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান: পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঝিনাইগাতী প্রশাসনের উদ্যোগ রাজশাহী মহানগরীতে আরএমপির মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার দীর্ঘদিন ধরে অসুস্থ সাংবাদিক আমানুল্লাহ আসিফ,সকলের কাছে দোয়া প্রার্থনা বন্য হাতির আক্রমণে বৃদ্ধ নিহত, একদিন পর মরদেহ উদ্ধার দাড়িয়ারপাড় নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন, সভাপতি শশাংক শেখর রায় দাড়িয়ার পার নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন, সভাপতি শশাংক শেখর রায় ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। শেরপুরের মেধাবী তরুন সাব্বির আহমেদ নিউইয়র্ক পুলিশ অফিসার হিসেবে যোগ দিলেন ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের মূল্যায়নের দাবি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের। উন্নয়নের অঙ্গীকারে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাছির মিয়া’র মতবিনিময় সভা।

শিক্ষার গুণগত মানে তুলনামূলক এগিয়ে তরনীবাড়ী স্কুল এন্ড কলেজ

প্রতিবেদকের নাম / ১১৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

নীলফামারী সদর উপজেলার একটি প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত হলেও শিক্ষার গুণগত মান, শৃঙ্খলা ও ফলাফলের দিক থেকে তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে তরনীবাড়ী স্কুল এন্ড কলেজ। আধুনিক শিক্ষা ব্যবস্থাপনা, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী এবং শিক্ষার্থীদের প্রতি নিবিড় পরিচর্যার মাধ্যমে প্রতিষ্ঠানটি এলাকায় শিক্ষার একটি নির্ভরযোগ্য কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে।

প্রতিবছর পাবলিক পরীক্ষায় সন্তোষজনক ফলাফল অর্জনের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ প্রতিষ্ঠানটির সাফল্যকে আরও দৃঢ় করেছে। বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক পরিবারের শিক্ষার্থীদের শিক্ষায় উৎসাহিত করতে নানা উদ্যোগ গ্রহণ করায় এলাকাবাসীর আস্থা অর্জন করেছে এই শিক্ষা প্রতিষ্ঠান।

এ বিষয়ে তরনীবাড়ী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সুমন সাদেক বলেন, “প্রত্যন্ত অঞ্চলে থেকেও আমরা মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের পাশাপাশি আধুনিক জ্ঞান অর্জনে গুরুত্ব দিচ্ছি। শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই আজ প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “আগামী দিনে ডিজিটাল শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ, শিক্ষকদের প্রশিক্ষণ বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য আরও সহায়ক পরিবেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারি ও বেসরকারি সহযোগিতা আরও বাড়লে তরনীবাড়ী স্কুল এন্ড কলেজ ভবিষ্যতে এই অঞ্চলের শিক্ষাক্ষেত্রে একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর