বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি নির্বাচিত হলেন বিপ্লব হোসেন বাপ্পি জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কোন্নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ টাওয়ার হ্যামলেটস কেয়ারারস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘মধ্যাহ্নভোজ ও ভর্তা পার্টি’ স্বপ্ন থেকে সাফল্যে:ভালোবাসা, ত্যাগ আর অধ্যবসায়ে ৪৭ তম বিসিএস একই ক্যাডারে স্বামী- স্ত্রী অনন্য অর্জন কৃষকের ছেলের স্বপ্নপূরণ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফুল ইসলাম ৪৭তম বিসিএসে জেনারেল এডুকেশন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত শ্রীবরদীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ মাদারীপুরের শিবচরের কৃতি সন্তান ইমরান ৪৭ তম বিসিএস (কৃষি) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কুমিল্লার চৌদ্দগ্রামের কৃতি সন্তান সৌরভের স্বপ্নজয়-৪৬ তম বিসিএস কৃষি ক্যাডারে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে সুপারিশপ্রাপ্ত সিলেটের প্রিয়ন্তী সুনামগঞ্জ শান্তিগঞ্জ উপজেলায় ট্যালেন্ট ফুল বৃত্তি অর্জন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্সকে জেলা প্রশাসন, শেরপুরের বিদায় সংবর্ধনা

শীলকূপে মাদক ও জুয়ার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান একদিনেই আটক ১৩ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ১০০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা উপজেলার শীলকূপ ইউনিয়নে মাদক ও জুয়ার বিরুদ্ধে ইউনিয়নভিত্তিক সাঁড়াশি অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন ও বাঁশখালী থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২২ মে ২০২৬) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে মাদকসেবন, প্রকাশ্যে জুয়া এবং অনলাইন বেটিং অ্যাপের মাধ্যমে জুয়ায় জড়িত মোট ১৩ জনকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
জানা গেছে, বাঁশখালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ত্রিশের অধিক পুলিশ সদস্য এই বিশেষ অভিযানে অংশ নেন। অভিযানের সময় শীলকূপ ইউনিয়নের বিভিন্ন অলি-গলি, দোকানপাট এবং অভিযোগের ভিত্তিতে চিহ্নিত মাদক কারবারিদের বাড়িতে তল্লাশি চালানো হয়। দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও জুয়ার বিস্তার নিয়ে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে পরিচালিত মোবাইল কোর্টে আটককৃতদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করেন বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।
মাদকসেবনের দায়ে উত্তর চাম্বল মিঠাপাড়া এলাকার মোঃ আবদুল কাদের (৪২) কে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া মাইঝপাড়া এলাকার মোঃ আবুল বশর (২৯) ও নুরুল আমিন (৪৪) কে ৬ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়। জালিয়াখালী ৯ নম্বর ওয়ার্ডের মোঃ আজিজ (২০) ও মোঃ ছাবের আহমেদ (৩৪) কে ৩ মাস করে এবং বাণীগ্রামের নতুনপাড়া এলাকার মোঃ আলাউদ্দিন (৪৫) কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
অন্যদিকে প্রকাশ্যে জুয়া ও অনলাইন বেটিং অ্যাপের মাধ্যমে জুয়ায় অংশ নিয়ে এলাকায় উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি এবং গণউপদ্রব করার অভিযোগে মনকিরচর এলাকার সাতজনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে মোঃ দিদারুল আলম (২২) কে ৬ মাসের, আজগর হোসেন (৩২) কে ৩ মাসের এবং সাহাব উদ্দিন (৩০), আব্দুল জব্বার (৫৫), আব্দুল গফুর (৩০), মনছুরুল হক (৪০) ও মোঃ মোজাফফর আহমদ (৪২) কে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযান চলাকালে উপজেলা প্রশাসন ও বাঁশখালী থানা পুলিশের কর্মকর্তারা শীলকূপ ইউনিয়নের সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে স্থানীয় জনগণকে সক্রিয় সহযোগিতার আহ্বান জানানো হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাঁশখালী উপজেলা কে মাদক ও জুয়ার ভয়াল থাবা থেকে মুক্ত করতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর