মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশু পর্যটক নিখোঁজের,৪২ ঘণ্টা পর লাশ উদ্ধার। রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ ও খেলাধুলার সামগ্রী বিতরণ তাহিরপুরে পানিতে পড়ে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী ব্যক্তি ২০ ঘণ্টা পর উদ্ধার। । তাহিরপুর সীমান্ত থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ ভারতীয় পণ্য জব্দ। মশিউর রহমান (মিল্টন) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্বাচিত সংযোগ সড়কের অভাবে ঝিনাইগাতীর দিঘীরপাড়ের ৫০ পরিবারের চরম দুর্ভোগ ছাতকে চা বিক্রেতার মেয়ে রুহি পেলো ৭৫ লাখ টাকার স্কলারশিপ রুপগঞ্জ প্রেসক্লাবের নব গঠিত কমিটির (২০২৬) সভাপতি খলিল সিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন তাহিরপুরে পানিতে পড়ে মানসিক প্রতিবন্ধি কাশেম মিয়া নামে এক ব্যক্তি নিখোঁজ। শ্রীবরদীতে সোপান যুব কল্যাণ ফাউন্ডেশনের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

শেরপুরের মেধাবী শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাধারণ বৃত্তি পেল নকলার রুকাইয়া জান্নাত সাবা

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ৭৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১২ জুলাই, ২০২৬

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাধারণ বৃত্তি পেল নকলার রুকাইয়া জান্নাত সাবা

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর জেলার নকলা উপজেলার খারজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রুকাইয়া জান্নাত সাবা ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাধারণ বৃত্তি অর্জন করে পরিবার, বিদ্যালয় এবং সমগ্র এলাকার জন্য গৌরব বয়ে এনেছে।
রুকাইয়া জান্নাত সাবা আবদুল বারেক ও লাকী বেগম দম্পতির কন্যা। ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত মেধাবী, অধ্যবসায়ী ও শৃঙ্খলাপরায়ণ। নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং পরিবারের সার্বক্ষণিক সহযোগিতার ফলেই তিনি এই কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছেন।
তার এ অর্জনে খারজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। বিদ্যালয়ের শিক্ষকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও রুকাইয়া তার মেধা, পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে আরও বড় বড় সাফল্য অর্জন করবে এবং দেশ ও জাতির কল্যাণে নিজেকে একজন যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করবে।
এদিকে রুকাইয়ার এই সাফল্যে তার পরিবার মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেছে। তারা বলেন, মেয়ের এই অর্জন তাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। একই সঙ্গে তারা সকলের কাছে রুকাইয়া জান্নাত সাবার উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও আরও বড় সাফল্যের জন্য দোয়া কামনা করেছেন।
রুকাইয়া জান্নাত সাবার এই কৃতিত্ব নকলা উপজেলার শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয় শিক্ষাবিদ ও সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর