বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি নির্বাচিত হলেন বিপ্লব হোসেন বাপ্পি জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কোন্নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ টাওয়ার হ্যামলেটস কেয়ারারস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘মধ্যাহ্নভোজ ও ভর্তা পার্টি’ স্বপ্ন থেকে সাফল্যে:ভালোবাসা, ত্যাগ আর অধ্যবসায়ে ৪৭ তম বিসিএস একই ক্যাডারে স্বামী- স্ত্রী অনন্য অর্জন কৃষকের ছেলের স্বপ্নপূরণ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফুল ইসলাম ৪৭তম বিসিএসে জেনারেল এডুকেশন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত শ্রীবরদীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ মাদারীপুরের শিবচরের কৃতি সন্তান ইমরান ৪৭ তম বিসিএস (কৃষি) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কুমিল্লার চৌদ্দগ্রামের কৃতি সন্তান সৌরভের স্বপ্নজয়-৪৬ তম বিসিএস কৃষি ক্যাডারে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে সুপারিশপ্রাপ্ত সিলেটের প্রিয়ন্তী সুনামগঞ্জ শান্তিগঞ্জ উপজেলায় ট্যালেন্ট ফুল বৃত্তি অর্জন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্সকে জেলা প্রশাসন, শেরপুরের বিদায় সংবর্ধনা

শেরপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ প্রশিক্ষণার্থীদের দ্বিতীয় কনসালটেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ৭০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

শেরপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ প্রশিক্ষণার্থীদের দ্বিতীয় কনসালটেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ কার্যক্রম ‘কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের দ্বিতীয় কনসালটেশন প্রোগ্রাম মঙ্গলবার (২৩ জুন ২০২৬) শেরপুর সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এ অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন, শেরপুর এবং জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম।
জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো. আলাউদ্দীন খান-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে কম্পিউটার, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন ও কনজ্যুমার ইলেকট্রনিক্স বিষয়ে ৬ মাস মেয়াদি প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা ৭৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের সঙ্গে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), বিভিন্ন উদ্যোক্তা, ফ্রিল্যান্সার এবং চাকরিদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পরিচয় করিয়ে দেওয়া হয়। একইসঙ্গে প্রশিক্ষণার্থীদের অর্জিত দক্ষতাকে বাস্তব কর্মক্ষেত্রে কাজে লাগিয়ে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করা হয়।
বক্তারা বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে বেকারত্ব হ্রাস এবং তরুণদের আত্মনির্ভরশীল করে তোলাই এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচির মূল উদ্দেশ্য। প্রশিক্ষণার্থীদের প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার জন্যও উৎসাহিত করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ জহিরুল ইসলাম, শেরপুর সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ পীযুষ কান্তি সরকার, শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, ফ্রিল্যান্সার, উদ্যোক্তা, বিসিক প্রতিনিধি এবং বিভিন্ন চাকরিদাতা প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানটি প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দক্ষতাভিত্তিক মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর