সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম
তাহিরপুরে আটক নাসির বিড়ি’র হদিস মিলছে না, প্রশ্নের মুখে মাদক নির্মূল ঐক্য পরিষদ। আ:লীগের মিছিলের মামলায়,সাংবাদিক, যুবদল কর্মী, শিক্ষক ও ওমরাহ পালনরত ব্যক্তির নাম থাকায় উঠছে নানা প্রশ্ন। বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ বগুড়ায় মৎস্য হ্যাচারি মালিক কল্যাণ সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি  ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

শেরপুরে পাচারকালে ৯৮০ বস্তা ইউরিয়া সার জব্দ

সহকারী বার্তা সম্পাদক শেখ মাহফুজুল হক সানি / ১৮৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরের নকলায় অবৈধভাবে পাচারের সময় ৯৮০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে কৃষি বিভাগ। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার উত্তর বাজারের পৃথক দুটি স্থানে অভিযান চালিয়েছেকৃষি বিভাগ ও পুলিশ।

কৃষি বিভাগ জানায়, নকলা উপজেলার সৃজন এন্টারপ্রাইজ ও মেসার্স খন্দকার শহীদুল ইসলাম নামে দুটি ডিলার পয়েন্টে ট্রাক থেকে ইউরিয়া সার নামানো হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও পুলিশ যৌথভাবে অভিযান চালায়। এসময় ট্রাক দুটি থেকে মোট ৯৮০ বস্তা সার জব্দ করে।

নকলা উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াহেদ বলেন, ‘আশুগঞ্জ যমুনা সার কারখানা থেকে সারভর্তি ট্রাক দুটি শেরপুরের ঝিনাইগাতী বাফার জোন পয়েন্টে নামানোর কথা ছিল। তবে, ঝিনাইগাতী বাফার জোনের কোনো কর্মকর্তার সঙ্গে যোগসাজশে সারগুলো নকলা ডিলার পয়েন্টে স্থানান্তরের চেষ্টা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বর্তমানে ট্রাক দুটি নকলা থানা হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, ‘যানজট এড়াতে ট্রাক দুটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। আমরা লিখিত কোনো জব্দ আদেশ পাইনি। তবে, কৃষি কর্মকর্তা জানিয়েছেন, ডিলাররা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি।’

নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘বাফার জোন আমাদের সরাসরি নিয়ন্ত্রণাধীন নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, অভিযুক্ত ডিলারদের দাবি, তারা ডিও অনুযায়ী বৈধভাবে সার কিনেছেন এবং নিয়ম মেনেই তা নামানো হচ্ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর