বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি নির্বাচিত হলেন বিপ্লব হোসেন বাপ্পি জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কোন্নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ টাওয়ার হ্যামলেটস কেয়ারারস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘মধ্যাহ্নভোজ ও ভর্তা পার্টি’ স্বপ্ন থেকে সাফল্যে:ভালোবাসা, ত্যাগ আর অধ্যবসায়ে ৪৭ তম বিসিএস একই ক্যাডারে স্বামী- স্ত্রী অনন্য অর্জন কৃষকের ছেলের স্বপ্নপূরণ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফুল ইসলাম ৪৭তম বিসিএসে জেনারেল এডুকেশন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত শ্রীবরদীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ মাদারীপুরের শিবচরের কৃতি সন্তান ইমরান ৪৭ তম বিসিএস (কৃষি) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কুমিল্লার চৌদ্দগ্রামের কৃতি সন্তান সৌরভের স্বপ্নজয়-৪৬ তম বিসিএস কৃষি ক্যাডারে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে সুপারিশপ্রাপ্ত সিলেটের প্রিয়ন্তী সুনামগঞ্জ শান্তিগঞ্জ উপজেলায় ট্যালেন্ট ফুল বৃত্তি অর্জন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্সকে জেলা প্রশাসন, শেরপুরের বিদায় সংবর্ধনা

শেরপুরে প্যাঁচা ছানা উদ্ধার : নিরাপদে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ।

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ৭৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

শেরপুরে প্যাঁচা ছানা উদ্ধার : নিরাপদে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ।

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটির উদ্যোগে উদ্ধার করা হয়েছে চারটি কন্ঠী নিম প্যাঁচার ছানা।
৩১শে মার্চ সকাল ৯:৩০ ঘটিকার সময় শেরপুরের তারাকান্দি এলাকায় একটি বাড়ির মৃত গাছ ঝড়ের কবলে ভেঙে পড়লে বাচ্চাগুলি উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় রিফাত আহমেদ ছানাগুলোকে নিজের তত্ত্বাবধানে রাখেন এবং ফেসবুক গ্রুপ “শেরপুর হেল্পলাইনে” একটি পোস্ট করেন। পাশাপাশি বিভিন্ন জায়গায় যোগাযোগের চেষ্টা চালান যাতে ছানাগুলির নিরাপত্তা নিশ্চিত করা যায়।

পরবর্তীতে “শেরপুর হেল্পলাইন”-এর পোস্টটি নজরে আসে “বিউটি অব ঝিনাইগাতী” গ্রুপের সভাপতি এবং শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটি সদস্য কাঞ্চন মারাকের। বিষয়টির গুরুত্ব বুঝে তিনি দ্রুত পদক্ষেপ নেন। তার সঙ্গে যুক্ত হন হাতির খবর ও সচেতনতা গ্রুপের সদস্য এহসানুল হক প্রিতম ও সমশ্চূড়া এলিফ্যান্ট রেসপন্স টিম সভাপতি আরফান আলি।

তাদের সম্মিলিত প্রচেষ্টায় ছানাগুলোকে সংরক্ষণ ও পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়, যাতে তারা আবারও তাদের মায়ের কাছে ফিরে যেতে পারে। বন্যপ্রাণী সংরক্ষণে এই ধরনের সচেতনতা ও দ্রুত পদক্ষেপ স্থানীয়দের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এসবিসিএস সভাপতি সুজয় মালাকার বলেন, ‘একটি প্যাঁচা বছরে কমপক্ষে ১০০০ ইদুর খায় এবং কৃষকের উপকার করে। জনসচেতনতামূলক কর্মসূচি নিয়ে জনগণকে সচেতন করা হলে পাখি শিকার ও পরিবেশ ধ্বংস রোধ সম্ভব।’

শেরপুর ওয়াইল্ড লাইফ রেঞ্জার মো আল আমিন বলেন, ‘বন্যপ্রাণী উদ্ধার হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অভিজ্ঞদের জানানোই সবচেয়ে নিরাপদ ও দায়িত্বশীল পদক্ষেপ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর