বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি নির্বাচিত হলেন বিপ্লব হোসেন বাপ্পি জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কোন্নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ টাওয়ার হ্যামলেটস কেয়ারারস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘মধ্যাহ্নভোজ ও ভর্তা পার্টি’ স্বপ্ন থেকে সাফল্যে:ভালোবাসা, ত্যাগ আর অধ্যবসায়ে ৪৭ তম বিসিএস একই ক্যাডারে স্বামী- স্ত্রী অনন্য অর্জন কৃষকের ছেলের স্বপ্নপূরণ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফুল ইসলাম ৪৭তম বিসিএসে জেনারেল এডুকেশন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত শ্রীবরদীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ মাদারীপুরের শিবচরের কৃতি সন্তান ইমরান ৪৭ তম বিসিএস (কৃষি) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কুমিল্লার চৌদ্দগ্রামের কৃতি সন্তান সৌরভের স্বপ্নজয়-৪৬ তম বিসিএস কৃষি ক্যাডারে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে সুপারিশপ্রাপ্ত সিলেটের প্রিয়ন্তী সুনামগঞ্জ শান্তিগঞ্জ উপজেলায় ট্যালেন্ট ফুল বৃত্তি অর্জন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্সকে জেলা প্রশাসন, শেরপুরের বিদায় সংবর্ধনা

শেরপুর গারো পাহাড়ের ভাইরাল জাপান খ্যাত আগর বাগান বন বিভাগের হস্তক্ষেপে প্রবেশ নিষিদ্ধ

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ৬৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬

শেরপুর গারো পাহাড়ের ভাইরাল জাপান খ্যাত আগর বাগান বন বিভাগের হস্তক্ষেপে প্রবেশ নিষিদ্ধ!

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের গজনী এলাকায় অবস্থিত জনপ্রিয় ‘জাপান খ্যাত’ আগর বাগানে জনসাধারণের প্রবেশ সাময়িকভাবে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে বন বিভাগ।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ওঠায় আগর বাগানে পর্যটকদের ঢল নেমেছিল। প্রতিদিন শত শত দর্শনার্থীর অবাধ পদচারণায় সংরক্ষিত বনাঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ে। বন বিভাগের মতে, এই অনিয়ন্ত্রিত পর্যটন বন্যপ্রাণীদের নিরাপত্তা, গাছপালা ও সামগ্রিক ইকোসিস্টেমের জন্য ক্ষতিকর হয়ে উঠছিল।
তাওয়াকুচা ও গজনী বিটের আওতাধীন প্রায় ৯০ হেক্টরজুড়ে বিস্তৃত এই আগর বাগান সংরক্ষিত বনাঞ্চলের অংশ। বন আইন অনুসারে এখানে সাধারণ জনগণের অবাধ প্রবেশ আগে থেকেই নিয়ন্ত্রিত ছিল।
ঘন সবুজ পাহাড়ি পথ, সারি সারি আগর গাছ আর শান্ত পরিবেশের জন্য এই স্থানটি ‘মিনি জাপান’ নামে খ্যাতি লাভ করেছিল। অনেক দর্শনার্থী মন্তব্য করতেন, “পাসপোর্ট ছাড়াই জাপান ভ্রমণের অনুভূতি” পাওয়া যায় এখানে। কিন্তু অতিরিক্ত ভিড়ের কারণে এই সৌন্দর্য এখন সংরক্ষণের প্রয়োজনীয়তা তৈরি করেছে।

বন বিভাগের দ্বায়িত্ব প্রাপ্ত ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা এসবি তানভীর আহমেদ ইমন প্রতিনিধিকে বলেন, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করে ভবিষ্যতে নিয়ন্ত্রিতভাবে পর্যটন চালুর বিষয়টি বিবেচনা করা হবে। বর্তমানে স্থানীয় প্রশাসন ও বনকর্মীরা নিষেধাজ্ঞা বাস্তবায়নে সতর্ক রয়েছেন।
নিষেধাজ্ঞা মেনে চলুন। প্রকৃতি রক্ষা করলে এই অপরূপ সৌন্দর্য ভবিষ্যৎ প্রজন্মের জন্যও অটুট থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর