বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি নির্বাচিত হলেন বিপ্লব হোসেন বাপ্পি জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কোন্নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ টাওয়ার হ্যামলেটস কেয়ারারস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘মধ্যাহ্নভোজ ও ভর্তা পার্টি’ স্বপ্ন থেকে সাফল্যে:ভালোবাসা, ত্যাগ আর অধ্যবসায়ে ৪৭ তম বিসিএস একই ক্যাডারে স্বামী- স্ত্রী অনন্য অর্জন কৃষকের ছেলের স্বপ্নপূরণ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফুল ইসলাম ৪৭তম বিসিএসে জেনারেল এডুকেশন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত শ্রীবরদীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ মাদারীপুরের শিবচরের কৃতি সন্তান ইমরান ৪৭ তম বিসিএস (কৃষি) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কুমিল্লার চৌদ্দগ্রামের কৃতি সন্তান সৌরভের স্বপ্নজয়-৪৬ তম বিসিএস কৃষি ক্যাডারে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে সুপারিশপ্রাপ্ত সিলেটের প্রিয়ন্তী সুনামগঞ্জ শান্তিগঞ্জ উপজেলায় ট্যালেন্ট ফুল বৃত্তি অর্জন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্সকে জেলা প্রশাসন, শেরপুরের বিদায় সংবর্ধনা

শ্রীবরদীতে বিভিন্ন শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মনীষা আহমেদ

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ৫৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

শ্রীবরদীতে বিভিন্ন শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মনীষা আহমেদ

  1. মিজানুর রহমান,
    শেরপুর জেলা প্রতিনিধি:
    শেরপুরের শ্রীবরদী উপজেলার বিভিন্ন শিক্ষা, স্বাস্থ্যসেবা ও উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনীষা আহমেদ।
    ১৬ জুন মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় তিনি উপজেলার ভারেরা ছমির উদ্দিন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, গোসাইপুর ইউনিয়ন পরিষদ, মাতিয়াকুড়া কমিউনিটি ক্লিনিক এবং চলমান দুটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
    পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও প্রকল্পগুলোর সার্বিক কার্যক্রম, সেবার মান এবং উন্নয়ন কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল ও মানসম্মতভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
    এ সময় উপস্থিত ছিলেন গোসাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
    পরিদর্শন শেষে ইউএনও মনীষা আহমেদ শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নের কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং জনকল্যাণমূলক সেবার মানোন্নয়নে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর