রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত কর্ণফুলীর গ্রাসে চন্দ্রঘোনার পাঁচ পাড়া, ঘর হারানোর শঙ্কায় হাজারো মানুষ কাটগড়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উত্তাল জনমত: ‘পিচ্ছি মনি’কে ঘিরে প্রশ্ন, প্রশাসন কেন নীরব? বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ তাহিরপুরে ভারতীয় বিড়ি উদ্ধার, অভিযুক্ত কুদ্দুসের খোঁজে পুলিশ ৬৬ মামলা, ৭০১ আসামি—তবুও থামেনি যাদুকাটার অবৈধ বালু উত্তোলন খেলাপি ঋণ কমানোই বড় চ্যালেঞ্জ, ঋণ আদায়ে জোর দিতে হবে: গভর্নর শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত জাঙ্গালহাটিতে ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য প্রশাসনের অভিযানেও পুরোপুরি বন্ধ হয়নি বালু উত্তোলন, বাড়ছে নদীভাঙন

শ্রীবরদী পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ১৯ কোটি ৩৯ লাখ ৫৭ হাজার ১৩৩ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ৭৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

শ্রীবরদী পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ১৯ কোটি ৩৯ লাখ ৫৭ হাজার ১৩৩ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুরের শ্রীবরদী পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১৯ কোটি ৩৯ লাখ ৫৭ হাজার ১৩৩ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। পৌর এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন এবং পরিচ্ছন্ন নগর গঠনের লক্ষ্যকে সামনে রেখে এ বাজেট প্রণয়ন করা হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে শ্রীবরদী পৌরসভার হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ। অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সুধীজন উপস্থিত ছিলেন।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক মনীষা আহমেদ বলেন, পৌরবাসীর জীবনমান উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক পৌরসেবা নিশ্চিত করতেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে পৌর প্রশাসন কাজ করে যাবে। একই সঙ্গে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততার মাধ্যমে বাজেট বাস্তবায়নের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

ঘোষিত বাজেটে পৌর এলাকার সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সুপেয় পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, আলোকায়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং অন্যান্য জনকল্যাণমূলক খাতে উল্লেখযোগ্য বরাদ্দ রাখা হয়েছে বলে জানানো হয়। এছাড়া পৌরসভার রাজস্ব আয় বৃদ্ধি, সেবার পরিধি সম্প্রসারণ এবং নাগরিক ভোগান্তি কমাতে বিভিন্ন পরিকল্পনাও বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিকল্পিত বাজেট বাস্তবায়ন করা গেলে শ্রীবরদী পৌরসভা একটি আধুনিক ও বাসযোগ্য পৌরসভা হিসেবে আরও এগিয়ে যাবে। তারা বাজেটের সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

বাজেট ঘোষণাকে কেন্দ্র করে পৌরসভা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয়রা আশা প্রকাশ করেন, ঘোষিত বাজেট বাস্তবায়নের মাধ্যমে পৌর এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং নাগরিক সেবার মানও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর